News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কয়েক মাসের মধ্যেই বেহাল রাস্তাঘাট, চরম ভোগান্তিতে ছেচুরিমাইলবাসী
Image

কয়েক মাসের মধ্যেই বেহাল রাস্তাঘাট, চরম ভোগান্তিতে ছেচুরিমাইলবাসী

আগরতলা, ৪ সেপ্টেম্বর: নির্মাণের কয়েক মাসের মধ্যেই ভগ্নদশায় পৌঁছেছে রাস্তা। প্রতিদিন নিত্যযাত্রীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। ঘটনা দক্ষিণ চরিলাম পঞ্চায়েতের ছেচুরিমাইল এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় থেকে সাত মাস আগে বিশ্রামগঞ্জ পূর্ত দপ্তরের উদ্যোগে ওই রাস্তার নির্মাণকাজ সম্পন্ন হয়েছিল। কিন্তু কাজ শেষ হওয়ার মাত্র এক-দু’মাস পর থেকেই রাস্তায় পাথর খসে পড়া শুরু হয়। ধীরে ধীরে পরিস্থিতি এতটাই খারাপের দিকে গড়ায় যে বর্তমানে মাত্র আট মাসের মধ্যেই পুরো রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

অভিযোগ, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের কারণে ইতিমধ্যেই বেশ কয়েকজন দুর্ঘটনার শিকার হয়েছেন। বাইক, গাড়ি এমনকি সাইকেল নিয়েও প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে স্থানীয়দের। তাদের অভিযোগ, নির্মাণকাজে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। পূর্ত দপ্তরের অবহেলার কারণেই কয়েক মাসের মধ্যেই রাস্তার এই বেহাল দশা তৈরি হয়েছে।
ক্ষুব্ধ এলাকাবাসীরা দ্রুত রাস্তাটির সংস্কারের দাবি তুলেছেন। তাদের সতর্কবার্তা—প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top