News Flash

  • Home
  • প্রধান খবর
  • মধ্যপ্রদেশে ব্যাঙ্ক ডাকাতি: ৫ কোটির সোনা ও ৮ লক্ষ টাকা লুট, ৫ জন গ্রেপ্তার
Image

মধ্যপ্রদেশে ব্যাঙ্ক ডাকাতি: ৫ কোটির সোনা ও ৮ লক্ষ টাকা লুট, ৫ জন গ্রেপ্তার

উজ্জয়িন, ৩ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশের উজ্জয়িনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখায় ঘটে গেল চাঞ্চল্যকর ডাকাতি। শহরের মহানন্দা নগর এলাকার শাখা থেকে প্রায় ৪ কেজি ৭০০ গ্রাম সোনা ও ৮ লক্ষ টাকা নগদ লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে।

এই চুরি ঘটে ১ ও ২ সেপ্টেম্বর রাতের মাঝামাঝি, রাত আনুমানিক ২:৩০ নাগাদ। পুলিশ জানিয়েছে, ডাকাতেরা ব্যাঙ্কের লকার ভাঙেনি, বরং মাত্র ৩৫ মিনিটে সম্পূর্ণভাবে লুটপাট করে পালিয়ে যায়। উক্ত সোনা ছিল ব্যাঙ্কে গোল্ড লোনের বিনিময়ে জমা দেওয়া গহনা।

পুলিশ তদন্তে নেমে জানতে পারে, চুরির মূলচক্রী ব্যাঙ্কেরই এক আউটসোর্সড কর্মচারী, যার নাম জয় ভাস্বর ওরফে জিশান। ছয় মাস আগে তাকে ঐ শাখায় নিয়োগ করা হয়েছিল। তার সঙ্গে আরও চারজন অভিযুক্ত—আব্দুল্লাহ, সাহিল, আরবাজ ও কোহিনূর—এই অপরাধে জড়িত।

উজ্জয়িনের পুলিশ সুপার প্রদীপ শর্মা জানান, প্রথমে ব্যাঙ্ক কর্মীদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে জিশান নিজেই পুরো ঘটনার কথা স্বীকার করে নেয় এবং তার ভিত্তিতেই অপরাধের ১২ ঘণ্টার মধ্যেই পাঁচজনকেই গ্রেফতার করা সম্ভব হয়।

জিশান জানায়, আগের মাসেই তারা ব্যাঙ্কের রেকি করে রেখেছিল। তারা জোর বৃষ্টির রাতের জন্য অপেক্ষা করছিল, যাতে আশেপাশে কেউ না থাকে। চুরির পর পাঁচজন একটি হোটেলে গিয়ে লুটের মাল ভাগ করে নিয়ে যে যার বাড়ির দিকে রওনা দেয়।

প্রদীপ শর্মা আরও জানান, জয় ভাস্বর কিছুদিন আগে ইউটিউবে ভিডিও দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং নাম পরিবর্তন করে জিশান রাখে। পুলিশ খতিয়ে দেখছে, তার এই ধর্মান্তরের সঙ্গে চুরির কোনও সম্পর্ক রয়েছে কি না।

পুলিশ বর্তমানে মামলার বিস্তারিত তদন্ত চালাচ্ছে এবং চুরি যাওয়া সোনা ও নগদের পূর্ণ উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে।

Releated Posts

মুম্বইয়ে সিজেপি-র বিক্ষোভ, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি

মুম্বই, ২ অক্টোবর : ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

ByBySandeep Biswas Oct 2, 2026

এসআইআর-এ বাদ পড়া ভোটারদের খুঁজতে বাড়ি বাড়ি যাবে বিএলও

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২ অক্টোবর: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top