News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তপন চক্রবর্তীর ২৬তম শহীদান দিবসে মাল্যদান ও জনসভা
Image

তপন চক্রবর্তীর ২৬তম শহীদান দিবসে মাল্যদান ও জনসভা

তেলিয়ামুড়া: আততায়ীর হাতে নিহত ভারতীয় যুব ফেডারেশনের যুব নেতা তপন চক্রবর্তীর ২৬তম শহীদান দিবস পালিত হলো ডি ওয়াই এফ আই ও টি ওয়াই এফ তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য তথা রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক নবারুন দেব, সভাপতি পলাশ ভৌমিক, খোয়াই বিধানসভার বিধায়ক নির্মল বিশ্বাস, প্রাক্তন বিধায়ক পবিত্র কর, সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুভাষ নাথসহ অন্যান্য নেতৃত্ব।

উল্লেখ্য, ২০০০ সালের এই দিনে খোয়াই নদীর খেয়া ঘাটে আততায়ীর গুলিতে নিহত হন যুব নেতা তপন চক্রবর্তী। সেদিন তিনি সহকর্মীদের নিয়ে শান্তিনগর এলাকা থেকে শান্তি সভা শেষে ফেরার পথে দুষ্কৃতীদের হাতে প্রাণ হারান। জাতি ও উপজাতির মধ্যে সম্প্রীতি বজায় রাখতে তিনি যে আন্দোলন চালাচ্ছিলেন, সেই সময়ই এ ঘটনা ঘটে।

প্রতি বছরের মতো এবারও সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কার্যালয়ের সামনে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আয়োজিত জনসভায় বক্তারা বলেন, তৎকালীন সময়ে যে জাতিগত সংঘাত সৃষ্টি হয়েছিল, তপন চক্রবর্তী তার বিরুদ্ধে দাঁড়িয়ে জাতি–উপজাতির মৈত্রী সুদৃঢ় করার আহ্বান জানিয়েছিলেন। সেই সময়ে তাঁর আত্মত্যাগ গোটা রাজ্যে যুব আন্দোলনকে নতুন দিশা দিয়েছিল।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top