News Flash

  • Home
  • দেশ
  • মার্কিন প্রেসিডেন্টকে পরোক্ষ কটাক্ষ, ‘দাদাগিরি’ প্রসঙ্গে প্রযুক্তি-অর্থশক্তির ইঙ্গিত গড়করির
Image

মার্কিন প্রেসিডেন্টকে পরোক্ষ কটাক্ষ, ‘দাদাগিরি’ প্রসঙ্গে প্রযুক্তি-অর্থশক্তির ইঙ্গিত গড়করির

নয়াদিল্লি, ১০ আগস্ট – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে পরোক্ষ কটাক্ষ করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি। রবিবার নাগপুরের বিশ্বেশ্বরাইয়া ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, “যারা দাদাগিরি করছে, তারা করছে কারণ তারা আর্থিকভাবে শক্তিশালী এবং প্রযুক্তিতে এগিয়ে।”

সম্প্রতি মার্কিন প্রশাসন ভারতের উপর ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছে। এর পরিপ্রেক্ষিতেই গড়করির মন্তব্য রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে। তিনি বলেন, “আমাদের রপ্তানি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি বাড়ে, তাহলে কাউকে মাথা নত করতে হবে না। আজ যারা আর্থিক ও প্রযুক্তিগত শক্তি নিয়ে বড়াই করছে, তারাও এ কারণে করছে। কিন্তু আমরা যদি শক্তিশালী হই, প্রযুক্তিতে এগিয়ে যাই, তবুও কাউকে দমন করব না, কারণ এটা আমাদের সংস্কৃতিতে নেই। আমাদের সংস্কৃতি শেখায় – বিশ্বের মঙ্গলই সবচেয়ে বড়।”

গড়করি এদিন বিজেপি নেতা হিসেবে প্রযুক্তি ও উদ্ভাবনের গুরুত্বও তুলে ধরেন। তাঁর বক্তব্যে উঠে আসে, “আজ বিশ্বের সব সমস্যার সমাধান বিজ্ঞান, প্রযুক্তি ও জ্ঞানের মধ্যেই রয়েছে। এই তিনটি সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমাদের আর কাউকে মাথা নত করতে হবে না। গবেষণা কেন্দ্র, আইআইটি এবং ইঞ্জিনিয়ারিং কলেজগুলিকে দেশের প্রয়োজন অনুযায়ী গবেষণা করতে হবে। প্রতিটি জেলা, রাজ্য ও অঞ্চলের নিজস্ব চাহিদা রয়েছে, সেগুলো মাথায় রেখেই কাজ করতে হবে। যদি ধারাবাহিকভাবে এইভাবে কাজ করা যায়, তবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি তিনগুণ পর্যন্ত বাড়ানো সম্ভব।”

তিনি আরও বলেন, দেশের উন্নতির জন্য সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে অর্থনৈতিক ও প্রযুক্তিগত শক্তিকে মিলিয়ে এগোতে হবে। গড়করির এই মন্তব্যে একদিকে যেমন মার্কিন শুল্কনীতির প্রতি অসন্তোষ ফুটে উঠেছে, তেমনি ভারতের আত্মনির্ভরতার বার্তাও স্পষ্ট হয়েছে।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top