News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তার বেহাল দশার অভিযোগ এনে রাস্তা অবরোধে সামিল স্থানীয়রা
Image

রাস্তার বেহাল দশার অভিযোগ এনে রাস্তা অবরোধে সামিল স্থানীয়রা

আগরতলা, ১ আগস্ট: ফের রাস্তার বেহাল দশার অভিযোগ এনে রাস্তা অবরোধে সামিল হয়েছেন স্থানীয়রা। শুক্রবার সকাল থেকে বড়সুরমা গ্রামে দুর্গাচৌমুহনী ভায়া মরাছড়া-কমলপুর সড়কের বেহাল দশার প্রতিবাদে সরব হয়ে রাস্তাঅবরোধ করেন স্থানীয়রা।

অবরোধকারীদের অভিযোগ, দীর্ঘ এক বছর ধরে পাঁচ কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ এই সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে, যা যান চলাচলের অযোগ্য। বিশেষ করে মূমূর্ষ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে চরম সমস্যায় পড়তে হচ্ছে। পথচারীরাও মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। বার বার রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধে সামিল হয়েছেন স্থানীয়রা। দ্রুত রাস্তাঘাট মেরামত না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।

Releated Posts

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026

বাইক ও স্কুটি উদ্ধার, এক চোরকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: একটি বাইক ও স্কুটি চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ। ধৃত ব্যক্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (টিসিপিসিআর)-এর উদ্যোগে আজ মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম শিশু অধিকার ও…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top