News Flash

  • Home
  • দেশ
  • আগামী ২-৩ দিনে দেশের পূর্ব, পশ্চিম, মধ্য ও উত্তর-পূর্ব অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস: আবহাওয়া দপ্তর
Image

আগামী ২-৩ দিনে দেশের পূর্ব, পশ্চিম, মধ্য ও উত্তর-পূর্ব অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস: আবহাওয়া দপ্তর

নয়াদিল্লি, ৩১ মে : আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ভারতের পূর্ব, পশ্চিম, মধ্য এবং উত্তর-পূর্ব অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে উপ-হিমালয় অঞ্চল—পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় সোমবার পর্যন্ত প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কর্ণাটক, কেরল, মাহে, কঙ্কণ ও গোয়াতেও আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও বিদর্ভ, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ এবং বিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে। তাদের আগামীকাল পর্যন্ত দক্ষিণ আরব সাগর এবং মধ্য আরব সাগরের দক্ষিণাংশে, এবং কাল থেকে বুধবার পর্যন্ত দক্ষিণ-পূর্ব আরব সাগর, লক্ষদ্বীপ, মালদ্বীপ ও কোমোরিন অঞ্চলে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দপ্তরের মতে, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। অন্যদিকে, পূর্ব ভারতে আগামী চার দিনের মধ্যে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

এছাড়া, আজ দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে।

Releated Posts

পঞ্জাবের ১১৭টি বিধানসভা আসনেই লড়বে বিজেপি, সরকার গড়ার দাবি বিএল সন্তোষের

চণ্ডীগড়, ২৪ আগস্ট (আইএএনএস): আগামী বিধানসভা নির্বাচনে পঞ্জাবের ১১৭টি আসনেই বিজেপি প্রার্থী দেবে এবং জয়ী হয়ে রাজ্যে সরকার…

ByByNews Desk Aug 24, 2026

নিরাপত্তায় দ্রুত ফলের লক্ষ্যে বহু দফতরের সমন্বয়ে জোর দিলেন দিল্লির এলজি টি এস সান্ধু

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): রাজধানীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দ্রুত মাটিতে কার্যকর ফল নিশ্চিত করতে দিল্লি পুলিশ, ডিডিএ, দিল্লি…

ByByNews Desk Aug 24, 2026

অযোধ্যায় মাছের ভোজে তপ্ত রাজনীতি, যোগীকে রাইয়ের চ্যালেঞ্জ—‘প্রমাণ দিন’, পাল্টা বিজেপির তোপ

লখনউ, ২৪ আগস্ট (আইএএনএস): অযোধ্যায় মাছের ভোজ নিয়ে বিতর্কের জেরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন প্রদেশ…

ByByNews Desk Aug 24, 2026

সেতু থেকে পড়ল কানওয়ার যাত্রীবোঝাই ট্র্যাক্টর-ট্রলি, মধ্যপ্রদেশে আহত ২০

ধার (মধ্যপ্রদেশ), ২৪ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের ধার জেলায় কানওয়ার যাত্রীবোঝাই একটি ট্র্যাক্টর-ট্রলি সেতু থেকে পড়ে গিয়ে প্রায় ২০…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top