News Flash

  • Home
  • দেশ
  • এইমস ভুবনেশ্বরে ভারতের বৃহত্তম কিডনি টিউমার অপসারণে ঐতিহাসিক সাফল্য
Image

এইমস ভুবনেশ্বরে ভারতের বৃহত্তম কিডনি টিউমার অপসারণে ঐতিহাসিক সাফল্য

ভুবনেশ্বর, ৩০ মে: ভারতের চিকিৎসা ইতিহাসে এক যুগান্তকারী সাফল্য অর্জন করলেন এইমস ভুবনেশ্বর-এর চিকিৎসকরা। ওডিশার নায়াগড় জেলার ৫০ বছর বয়সী এক রোগীর শরীর থেকে অপসারণ করা হয়েছে দেশের সবচেয়ে বড় কিডনি টিউমার, যার ওজন ছিল অবিশ্বাস্য ৮.৭ কেজি।

রোগী আউটসোমাল ডোমিনান্ট পলিসিস্টিক কিডনি ডিসিস নামক এক জিনঘটিত রোগে আক্রান্ত ছিলেন, যার ফলে তাঁর কিডনিতে একাধিক বড়সড় সিস্ট তৈরি হয় এবং তা ধীরে ধীরে বিশাল আকার ধারণ করে। এই অস্বাভাবিক কিডনি আকৃতির কারণে রোগী দীর্ঘদিন ধরে তীব্র পেট ব্যথা ও অস্বস্তিতে ভুগছিলেন। এরপর AIIMS ভুবনেশ্বর-এর ইউরোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডঃ মনোজ কুমার দাস-এর নেতৃত্বে একদল দক্ষ চিকিৎসক এই জটিল অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

অস্ত্রোপচারের মূল দলে ছিলেন, ডঃ সাম্বিত ত্রিপাঠী, সহকারী অধ্যাপক, রেসিডেন্ট চিকিৎসক: ডঃ সাহর্ষ, ডঃ মিথলেশ, ডঃ হুজাইফা, ডঃ সাবিক, ডঃ সচিন, অ্যানাস্থেশিয়ার নেতৃত্বে ছিলেন ডঃ পূজা বিহানি, অপারেশন থিয়েটারের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন নার্স শ্রেয়া ও পরিণীতা।এই জটিল অস্ত্রোপচারটি প্রায় ৫ ঘণ্টা ধরে চলে এবং এটি শুধু একটি চিকিৎসা সাফল্য নয়, বরং আস্থা ও দলগত প্রচেষ্টার এক উজ্জ্বল দৃষ্টান্ত, বলে মন্তব্য করেন ডঃ দাস। তিনি রোগী ও তাঁর পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাঁরা চিকিৎসকদের প্রতি বিশ্বাস রেখে এই ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে সম্মতি দেন। এইমস ভুবনেশ্বর-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ডঃ আশুতোষ বিস্বাস এবং ইউরোলজি বিভাগের প্রধান ডঃ প্রসান্ত নায়ক-এর উৎসাহ ও সহায়তার জন্যও ধন্যবাদ জানান তিনি।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top