News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দশমীঘাট এলাকা পরিদর্শনে পুর কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব
Image

দশমীঘাট এলাকা পরিদর্শনে পুর কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে:
আগরতলা পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব এলাকার বিধায়িকা এবং কর্পোরেটরসহ অন্যান্য জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে বুধবার দশমিঘাট এলাকা পরিদর্শন করেছেন। গত বছর দুর্গাপূজার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা দশমিঘাট এলাকায় প্রতিমা বিসর্জনের জন্য একটি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর ফলে প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে দারুন সুযোগ সুবিধা হয়েছে।

কিন্তু লক্ষণীয় বিষয় হলো দশমীঘাটের উল্টোদিকে যেসব জনবসতি রয়েছে সেই জনবসতি এলাকার জনগণ যেভাবে শৌচাগার তৈরি করেছেন তা অবৈজ্ঞানিক। শৌচালয়ের জল দশমিঘাটে নদীতে এসে পড়ছে। দশমিঘাটে যেখানে দেবদেবীর পবিত্র মূর্তি বিসর্জন করা হয় সেখানে অবাধে শৌচালয়ের জল প্রবেশ করা কোনভাবেই যুক্তিযুক্ত নয়। এই খবর পাওয়ার পরিপ্রেক্ষিতেই পুরনিগমের কমিশনার জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেন এবং দশমীঘাটের উল্টো দিকের জনবসতি এলাকা থেকে যাতে শৌচালয়ের বর্জ্য পদার্থ নদীতে এসে পড়তে না পারে সেজন্য দেওয়াল তৈরি করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। শীঘ্রই এই নির্মাণ কাজ শুরু হবে এবং আগস্ট মাসের মধ্যেই নির্মাণ কাজ সম্পন্ন করা হবে বলে পরিদর্শনকালে জানান আগরতলা পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top