News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জল নিষ্কাশনের জন্য ড্রেইন নির্মাণের দাবিতে পথ অবরোধ
Image

জল নিষ্কাশনের জন্য ড্রেইন নির্মাণের দাবিতে পথ অবরোধ

আগরতলা, ২০ মে: জল নিষ্কাশনের জন্য উপযুক্ত ড্রেইন নির্মাণের দাবিতে পথ অবরোধ করে গ্রামবাসীরা বিক্ষোভ প্রদর্শন করে। মঙ্গলবার এই চিত্রটি দেখা গেছে করবুকের বাচাইবাড়ী এলাকায়। জল নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় দীর্ঘ বছর থেকে সামান্য বৃষ্টিতে প্লাবন সৃষ্টি হচ্ছে করবুকের বাচাইবাড়ী এলাকায়। ফলে স্থানীয়দের দুর্ভোগ অন্তহীন হয়ে পড়েছে।

বাম আমলে একাধিকবার দাবি জানিয়েও কোন সুরাহা হয়নি। রাজ্যে পালাবদল হবার পর জল নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা গড়ে তোলার জন্য পূর্ত দপ্তরে একাধিকবার লিখিত অভিযোগ জানিয়েছিলেন বাচাইবাড়ী এলাকার জনজাতি অংশের মানুষ। কিন্তু তা সত্ত্বেও কোন লাভ না হওয়াতে শেষ পর্যন্ত মঙ্গলবার করবুকের বাচাইবাড়ি বাজারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় জনতা। আর স্থানীয়দের এই পথ অবরোধের ফলে দীর্ঘ সময় যানজটে দুর্ভোগ সহ্য করে নিত্যযাত্রীরা।

এই আন্দোলন থেকে এলাকাবাসী অভিমত ব্যক্ত করে জানান যে বাচাইবাড়ী এলাকায় জল নিষ্কাশনের জন্য উপযুক্ত একটি ড্রেন নির্মাণ করে দিলেই তারা বৃষ্টির জমা জলের প্লাবন থেকে রেহাই পাবেন। অথচ দপ্তরে জানানো সত্ত্বেও আজ অবধি তাদের ন্যূনতম দাবি পূরণ করা হচ্ছে না। তাই তারা পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন।

Releated Posts

রামনগরের গ্যাস বিস্ফোরণে নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের পাশে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা

আগরতলা, ২৮ জুন: রামনগরের বহুতলে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন প্রদেশ…

ByByReshmi Debnath Jun 29, 2026

মাটির নিচে পুঁতে রাখা ছিল এসকফ, বিশালগড়ে পুলিশের অভিযানে চাঞ্চল্য

বিশালগড়, ২৮ জুন: গাঁজা বা অন্যান্য মাদক নয়, এবার মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় বিপুল পরিমাণ এসকফ কফসিরাপ…

ByByReshmi Debnath Jun 29, 2026

মেলাঘরে নাবালিকা নির্যাতনকাণ্ডে মূল অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সরব কংগ্রেস, নির্যাতিতার পরিবারের পাশে প্রতিনিধি দল

মেলাঘর, ২৮ জুন: মেলাঘরের নাবালিকা নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছে প্রদেশ…

ByByReshmi Debnath Jun 29, 2026

বিকল ল্যান্ডফোনে বিপাকে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্র, ট্রাফিক পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ কর্মীদের

বিশ্রামগঞ্জ, ২৮ জুন: দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্রের ল্যান্ডফোন। ফলে অগ্নিকাণ্ড বা অন্যান্য জরুরি…

ByByReshmi Debnath Jun 29, 2026
Scroll to Top