মেলাঘর, ১৯ মে : দুর্নীতির অভিযোগ ঘিরে ফের উত্তাল মেলাঘর খাস চৌমুহনী ঘোষপাড়া। তিন মাস ধরে বন্ধ বঙ্ক বিহারী অঙ্গনওয়াড়ী সেন্টার। মিড-ডে মিল থেকে শুরু করে গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাদ্য সরবরাহ— সব পরিষেবাই কার্যত অচল। সেন্টারের মূল ফটকে ঝুলছে তালা। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত ৩ এপ্রিল থেকে সেন্টারটি সম্পূর্ণভাবে বন্ধ। তবে তারও আগে, মার্চ মাস থেকেই বন্ধ হয়ে যায় মিড-ডে মিল পরিষেবা। অভিযোগ উঠেছে, হেল্পার নিয়োগে ব্যাপক স্বজনপোষণের পাশাপাশি, গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য বরাদ্দ খাদ্যসামগ্রী বণ্টনে অনিয়ম চলছে দীর্ঘদিন ধরেই।সেন্টারটির জমিদাতা পরিবারের অভিযোগ, তাদের কাউকে চাকরি না দিয়ে বহিরাগতকে হেল্পার হিসেবে নিয়োগ করা হয়েছে। নিয়োগে স্বচ্ছতা বজায় রাখা হয়নি। এছাড়াও, পুষ্টিকর খাদ্য বণ্টনে গাফিলতির কারণে এলাকার বহু পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ।স্থানীয়দের দাবির ভিত্তিতে অঙ্গনওয়াড়ী সেন্টারের শিক্ষক রেহনা বেগম এবং হেল্পারকে সেন্টার থেকে বহিষ্কারের দাবি উঠেছে। স্থানীয় স্তরে ইতিমধ্যেই তাঁদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রেহনা বেগম বলেন, “আমি বহুবার দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের এই সমস্যা জানিয়েছি। কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। দীর্ঘদিন অপেক্ষা করেও সুরাহা মেলেনি।”অন্যদিকে, সেন্টারের তালাবন্দি অবস্থার খবর ছড়িয়ে পড়লেও এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কেউ ঘটনাস্থলে পৌঁছাননি। ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সুর আরও তীব্র হচ্ছে। দ্রুত তদন্ত ও সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

অঙ্গনওয়াড়ী সেন্টারে দুর্নীতির অভিযোগে তালা, বন্ধ মিড-ডে মিল ও পরিষেবা
Releated Posts
রামনগরের গ্যাস বিস্ফোরণে নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের পাশে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা
আগরতলা, ২৮ জুন: রামনগরের বহুতলে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন প্রদেশ…
মাটির নিচে পুঁতে রাখা ছিল এসকফ, বিশালগড়ে পুলিশের অভিযানে চাঞ্চল্য
বিশালগড়, ২৮ জুন: গাঁজা বা অন্যান্য মাদক নয়, এবার মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় বিপুল পরিমাণ এসকফ কফসিরাপ…
মেলাঘরে নাবালিকা নির্যাতনকাণ্ডে মূল অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সরব কংগ্রেস, নির্যাতিতার পরিবারের পাশে প্রতিনিধি দল
মেলাঘর, ২৮ জুন: মেলাঘরের নাবালিকা নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছে প্রদেশ…
বিকল ল্যান্ডফোনে বিপাকে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্র, ট্রাফিক পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ কর্মীদের
বিশ্রামগঞ্জ, ২৮ জুন: দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্রের ল্যান্ডফোন। ফলে অগ্নিকাণ্ড বা অন্যান্য জরুরি…


















