News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ের গাড়ি ছিনতাই, গ্রেপ্তার অভিযুক্ত
Image

কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ের গাড়ি ছিনতাই, গ্রেপ্তার অভিযুক্ত

বিশালগড়, ১৮ মে: দেশজুড়ে যখন আইন-শৃঙ্খলা রক্ষায় জোর দেওয়া হচ্ছে, ঠিক তখনই সুরক্ষার প্রশ্নে বড়সড় ফাঁস সিপাহীজলা জেলায়। কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ের একটি গাড়ি ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল চড়িলামে। অভিযোগ, গাড়ির চালককে আটকে রেখে তাঁর মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা।

ঘটনাটি ঘটে চড়িলামের চা বাগান এলাকায়। চড়িলাম চা বাগানের কাছে গাড়িটিকে ঘিরে ধরে চালককে আটকে রাখা হয়। সেখানেই চালককে মারধর করে অভিযুক্ত ব্যক্তি তার মোবাইল ফোন, নগদ টাকা ও গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে সিপাহীজলা জেলা পুলিশ প্রশাসন।

বিষয়টি জানাজানি হতেই বিশালগড় থানার পুলিশ দ্রুত তৎপরতা দেখিয়ে অভিযুক্ত রাজকুমার সাহাকে তাঁর গাড়িসহ গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রাজকুমার সাহা দীর্ঘদিন ধরেই নানা অপরাধমূলক কার্যকলাপে যুক্ত।

কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ের মত উচ্চ পর্যায়ের নিরাপত্তাবেষ্টিত গাড়িকে নিশানা করায় এই ঘটনায় প্রশাসনের উদ্বেগ আরও বেড়েছে। ঘটনার তদন্ত চলছে এবং পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় যেখানে নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষ কতটা নিরাপদ, জনমনে তা নিয়ে উদ্বেগ দেখা যাচ্ছে।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top