News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ইলেকট্রিক ট্রান্সফর্মারে গাঁজা পাচার, উচ্চ পর্যায়ের তদন্তের জন্য চুরাইবাড়ি থানায় গেলেন প্রতিনিধি দল
Image

ইলেকট্রিক ট্রান্সফর্মারে গাঁজা পাচার, উচ্চ পর্যায়ের তদন্তের জন্য চুরাইবাড়ি থানায় গেলেন প্রতিনিধি দল

আগরতলা, ১৬ মে: আগরতলা থেকে গুয়াহাটিতে গাঁজা পাচার করতে গিয়ে নেশাকারবারিরা ইলেকট্রিক ট্রান্সফর্মার ব্যবহার করেছিলেন। আজ উচ্চ পর্যায়ের তদন্তের জন্য আগরতলা থেকে এক প্রতিনিধি দল ছুটে গিয়েছে চুরাইবাড়ি থানায়। তাঁরা সরজমিনে ট্রান্সফরমার গুলি দেখে ও বিভিন্ন পরীক্ষা করেন।

প্রসঙ্গত, চলতি সপ্তাহের গত ১২ মে সোমবার দুপুরে ত্রিপুরা থেকে গুয়াহাটি পাচারের পথে ট্রান্সফর্মারের ভেতর থেকে ত্রিপুরার চুরাইবাড়ি থানার পুলিশের হাতে আটক হয়েছিল চার কোটি টাকার শুকনো গাঁজা। এতে ইউপি৫৮এটি/১১২৮ নম্বরের একটি লরিতে থাকা দশটি ট্রান্সফর্মারের ভেতর থেকে ৯৬ প্যাকেটে মোট ৯৬০ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। যার কালোবাজারি মূল্য ছিল আনুমানিক চার কোটি টাকা। সাথে উত্তর প্রদেশের কানপুরের বাসিন্দা তথা লরি চালক আওদেশ কুমার(৪২) ও সহ চালক প্রমোদ কুমার (৫৯)কে আটক করা হয়েছিল। ট্রান্সফর্মারের সাথে কিছু কাগজপত্র উদ্ধার করেছিল পুলিশ।

সেই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখে টিসিইসিএল জেনারেল ম্যানেজার স্বপন দেববর্মা পানিসাগরের ডিজিএম সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের নিয়ে চুরাইবাড়ি থানাতে এসে ট্রান্সফর্মার গুলি সরজমিনে তদন্ত করেন। তখন উপস্থিত ছিলেন উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লং সহ থানার ওসি খোকন সাহাও। সরজমিনে পরিদর্শন শেষে টিসিইসিএল এর জেনারেল ম্যানেজার শ্রী দেববর্মা জানান, এই ট্রান্সফর্মার গুলি ইলেকট্রিক কাজে ব্যবহৃত হয়নি। তাছাড়া এই সাইজের ট্রান্সফর্মার ত্রিপুরা বিদ্যুৎ দপ্তর ব্যবহার করে না। তাঁর মতে এই ট্রান্সফর্মার গুলি গাঁজা পাচারের জন্যই তৈরি করা হয়েছে। তাছাড়া ট্রান্সফর্মারের সাথে উদ্ধারকৃত কাগজে যে সই রয়েছে সেটিও নকল বলে জানান তিনি।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লং জানান, টিসিইসিএল এর তরফে পরবর্তীতে পুলিশকে রিপোর্ট দেওয়া হবে। তাঁরা জানিয়েছেন ট্রান্সফর্মার গুলি তাঁদের দপ্তরের নয়।তদন্তের স্বার্থে এর থেকে বেশি কিছু তিনি বলেন নি।

Releated Posts

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026
Scroll to Top