News Flash

  • Home
  • প্রধান খবর
  • পহেলগাম জঙ্গি হামলায় নিহত শুভম দ্বিবেদীর পরিবারের সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী, সহানুভূতি ও সহায়তার আশ্বাস
Image

পহেলগাম জঙ্গি হামলায় নিহত শুভম দ্বিবেদীর পরিবারের সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী, সহানুভূতি ও সহায়তার আশ্বাস

কানপুর, ৩০ এপ্রিল : লোকসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বুধবার কানপুরে গিয়ে পহেলগাম জঙ্গি হামলায় নিহত শুভম দ্বিবেদীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। শুভমের বাড়িতে পৌঁছেই শোকস্তব্ধ পরিবেশের সাক্ষী হন রাহুল। দেখা হতেই কান্নায় ভেঙে পড়েন শুভমের স্ত্রী আইশান্যা দ্বিবেদী (৩১)। স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন রাহুল, পাশে বসে সান্ত্বনা দেন। শুভমের বাবা সঞ্জয় দ্বিবেদীও আবেগপ্রবণ হয়ে পড়েন এবং চোখের জল ধরে রাখতে পারেননি।

সাক্ষাৎকালে আইশান্যা রাহুল গান্ধীর কাছে আবেদন জানান, যাতে শুভমকে সরকারিভাবে শহিদের মর্যাদা দেওয়া হয়। উত্তরে রাহুল আশ্বাস দেন, তিনি এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখবেন এবং বিষয়টি সংসদেও উত্থাপন করবেন। রাহুল বলেন, “শুভমের আত্মবলিদান যেন মর্যাদা পায়, তার জন্য আমি যা যা করার দরকার, সব করব।” আইশান্যা জানান, হামলার আগে জঙ্গিরা শুভমের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করে এবং তারপরেই গুলি চালায়। রাহুল গান্ধী সেই বর্ণনা মনোযোগ দিয়ে শোনেন এবং এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা করেন।

এক আবেগঘন মুহূর্তে সঞ্জয় দ্বিবেদী রাহুলকে প্রশ্ন করেন, “আপনিও তো এই বেদনা অনুভব করেছেন। আপনার ঠাকুমা ইন্দিরা গান্ধী যদি আজ বেঁচে থাকতেন, তাহলে কি দেশের ভিতরে এভাবে হামলা হতো?” জবাবে রাহুল বলেন, “যদি আমার ঠাকুমা বেঁচে থাকতেন, তাহলে পাকিস্তানের সঙ্গে ১৯৭১ সালের মতোই কঠোরভাবে মোকাবিলা করা হতো। দেশের মাটিতে এমন হামলা ঘটত না।”

এদিকে, রাহুল গান্ধী নিজের মোবাইল থেকে নিহতের পরিবারের সঙ্গে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর ফোনে যোগাযোগ করিয়ে দেন। প্রিয়াঙ্কা গান্ধী ফোনে পরিবারের প্রতি সমবেদনা জানান। রাহুল প্রায় ২৮ মিনিট সময় কাটান দ্বিবেদী পরিবারের সঙ্গে। তারপর কানপুরের চাকেরি বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হন।

পরবর্তীতে রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে লেখেন, “আজ পহেলগামে কাপুরুষোচিত জঙ্গি হামলায় শহিদ শুভম দ্বিবেদীর পরিবারের সঙ্গে দেখা করলাম ও তাদের সান্ত্বনা দিলাম। এই শোকের সময়ে পুরো দেশ তাঁদের পাশে রয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত এবং নিহত পরিবারগুলিকে ন্যায়বিচার দিতে হবে। এই লক্ষ্যে ঐক্যবদ্ধ বিরোধী পক্ষ সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছে এবং সংসদের বিশেষ অধিবেশন দাবি করেছে।”

Releated Posts

গণতন্ত্র রক্ষায় ২ থেকে ৮ অক্টোবর দেশজুড়ে আন্দোলনের ডাক “ইন্ডিয়া” ব্লকের

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর : আগামী কয়েক মাসে দেশে “গুরুতর” পরিবর্তন আসতে চলেছে বলে দাবি করলেন…

ByByNews Desk Sep 30, 2026

২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে পাঞ্জাবকে ‘চিট্টামুক্ত’ করার প্রতিশ্রুতি অমিত শাহের

জালন্ধর, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পাঞ্জাবকে অবৈধ ‘চিট্টা’ (সিন্থেটিক মাদক) ব্যবসা থেকে মুক্ত করার…

ByByNews Desk Sep 30, 2026

 ‘সিইসি জ্ঞানেশ কুমারকে রক্ষা করতেই আইন পরিবর্তন করা হয়েছিল’: তেজস্বী যাদব

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব বুধবার অভিযোগ করেছেন, নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে এবং…

ByByNews Desk Sep 30, 2026

রাম-শিব মন্তব্য ঘিরে রেভন্ত রেড্ডিকে নিশানা বিজেপির, কংগ্রেসের বিরুদ্ধে হিন্দু সমাজকে বিভাজনের অভিযোগ

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভগবান রাম ও শিবকে নিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির মন্তব্যের পর তাঁকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top