News Flash

  • Home
  • দেশ
  • দিল্লি সরকার স্কুল ফি বৃদ্ধি নিয়ন্ত্রণে খসড়া বিল পাশ করল
Image

দিল্লি সরকার স্কুল ফি বৃদ্ধি নিয়ন্ত্রণে খসড়া বিল পাশ করল

নয়াদিল্লি, ২৯ এপ্রিল : দিল্লি মন্ত্রিসভা আজ একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। জাতীয় রাজধানীতে স্কুল ফি বৃদ্ধি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে একটি খসড়া বিল অনুমোদন করেছে দিল্লি সরকার।

এই সিদ্ধান্তের ঘোষণা করে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে দিল্লি সরকার একটি সাহসী ও ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। আজ মন্ত্রিসভায় এই খসড়া বিল পাস হয়েছে। দিল্লির ১৬৭৭টি স্কুল — যেগুলি সরকারি অনুদানপ্রাপ্ত, সরকারি অনুদান ছাড়া, বেসরকারি অথবা অন্যান্য যেকোনো ধরনের হোক না কেন — তাদের জন্য নির্দিষ্ট ফি সংক্রান্ত নির্দেশিকা ও প্রক্রিয়া নির্ধারিত হবে। এই প্রথমবার এমন একটি স্বয়ং সম্পূর্ণ বিল তৈরি করেছে দিল্লি সরকার।”

প্রসঙ্গত, ৭ই এপ্রিল দিল্লি সরকার সতর্ক করে বলেছিল, যেসব বেসরকারি স্কুল ফি বাড়িয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তারা অভিযোগ তোলে, পূর্ববর্তী আপ সরকার এই বিষয়ে চোখ বুজে ছিল এবং অনেক স্কুল অবাধে ফি বাড়িয়েছিল। সেই সময় দিল্লির শিক্ষামন্ত্রী অমিত সুদ বলেন, দিল্লি স্কুল শিক্ষা আইন, ১৯৭৩ অনুসারে, কোনো স্কুল ফি বাড়াতে চাইলে তাদের শিক্ষা দপ্তরের অনুমতি নিতে হবে।

এই মাসের শুরুতেই আম আদমি পার্টির নেতারা দিল্লির বিজেপি-শাসিত সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। বিরোধী দলনেত্রী অতিশী অভিযোগ করেন, “অনেক স্কুল যথাযথ তদারকি ছাড়াই টিউশন ফি ব্যাপক হারে বাড়িয়েছে, আর বিজেপি সরকার তাতে প্রশ্রয় দিয়েছে।”

এদিকে, আপের বরিষ্ঠ নেতা মনীশ সিসোদিয়া অভিযোগ করেন, বিজেপি সরকার দিল্লির শিক্ষাব্যবস্থা “এডুকেশন মাফিয়া”-র হাতে তুলে দিয়েছে। তার দাবি, অনেক বেসরকারি স্কুল ফি ২০ থেকে ৮২ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। এ-বিষয়ে শিক্ষামন্ত্রী সুদ বলেন, কিছু স্কুলের বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতার অভিযোগ থাকা সত্ত্বেও তারা ফি বাড়িয়েছে, যা পূর্ববর্তী সরকারের আমলেই ঘটেছিল বলে অভিযোগ ওঠে।

এই খসড়া বিল আইনে পরিণত হলে, দিল্লিতে স্কুল ফি বৃদ্ধি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটবে বলে মনে করছেন অভিভাবক মহল।

Releated Posts

পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় দ্রুত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন বাণিজ্য…

ByByNews Desk Oct 1, 2026

ঐতিহ্যগত বাণিজ্য সম্পর্ক ছাড়িয়ে উচ্চমূল্যের ক্ষেত্রে এগোচ্ছে ভারত-আমেরিকা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক এখন আর শুধু ঐতিহ্যগত বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিনিয়োগ,…

ByByNews Desk Sep 30, 2026

ব্যালট পেপারে ভোট, প্রাক-এসআইআর ভোটার তালিকা ব্যবহারের দাবি-সহ ৬ দফা দাবি ভারত ব্লকের

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছয় দফা দাবি সামনে আনল…

ByByNews Desk Sep 30, 2026

দেশজুড়ে ‘গণতন্ত্র বাঁচাও’ পদযাত্রার ঘোষণা ভারত ব্লকের, ৬ অক্টোবর নির্বাচন কমিশনে মিছিল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top