News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২৭ এপ্রিল হবে অফার প্রদান অনুষ্ঠান, তারিখে পরিবর্তন
Image

২৭ এপ্রিল হবে অফার প্রদান অনুষ্ঠান, তারিখে পরিবর্তন

আগরতলা, ২৫ এপ্রিল: সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর, পূর্ত দপ্তর এবং ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের বিভিন্ন পদে নিয়োগপত্র (অফার লেটার) প্রদান অনুষ্ঠান পূর্বনির্ধারিত ২৬ এপ্রিলের পরিবর্তে আগামী ২৭ এপ্রিল, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।

অনিবার্য কারণবশত এই অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

নতুন সময় অনুযায়ী, রবিবার ২৭ এপ্রিল দুপুর ১২টায় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হলে এই অফার প্রদান অনুষ্ঠান আয়োজিত হবে।

এই অনুষ্ঠানে সিডিপিও, আইসিডিএস সুপারভাইজার (সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর), জুনিয়র ইঞ্জিনিয়ার (পূর্ত দপ্তর), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাশ-কাম জেনারেল ক্লার্ক এবং মাল্টি টাস্কিং স্টাফ (ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড) পদে নির্বাচিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। প্রার্থীদের নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Releated Posts

সাত দফা দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের

আগরতলা, ১ অক্টোবর:  সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 1, 2026

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top