নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ:
আগরতলা পুর এলাকায় পাইপলাইনের মাধ্যমে ৬৭ শতাংশ পরিবারে এখন পর্যন্ত পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে। আজ রাজ্য বিধানসভায় বিধায়ক গোপাল চন্দ্র রায়ের এক প্রশ্নের লিখিত উত্তরে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে আগরতলা পুর এলাকায় অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন-২.০ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে আরও ১৩ শতাংশ পরিবারকে পানীয়জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অবশিষ্ট ২০ শতাংশ পরিবারে পানীয়জলের সংযোগ দেওয়ার জন্যে দুটি প্রকল্পের মাধ্যমে ত্রিপুরা জল বোর্ড কাজ করে চলেছে। এই দুটি প্রকল্পের মধ্যে দৈনিক ৫.৫০ মিলিয়ন লিটার ক্ষমতাসম্পন্ন গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করার জন্য দরপত্র গ্রহণ করা হয়েছে। এছাড়া দৈনিক ৬.৪২ মিলিয়ন লিটার ক্ষমতাসম্পন্ন সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করার জন্যে দরপত্র আহ্বান করার কাজ এগিয়ে চলেছে।

আগরতলা পুর এলাকায় পাইপলাইনের মাধ্যমে ৬৭ শতাংশ পরিবারে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী
Releated Posts
নিট পরীক্ষায় অনিয়ম ও শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ
আগরতলা, ১৮ জুন : নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার আগরতলা সিটি সেন্টারের…
ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…
সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন
আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…
পুরভোটের আগে বেহাল রাস্তা ঘিরে ক্ষোভ, চন্দ্রপুর জামতলা মধ্যপাড়ায় সংস্কারের দাবিতে সরব বাসিন্দারা
আগরতলা, ১৮ জুন : আগরতলা পুর নিগম নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই ১০ নম্বর ওয়ার্ডের…


















