News Flash

Image

নিজ ঘরে ফাঁসিতে আত্মঘাতী গৃহবধূ

আগরতলা, ১৭ মার্চ: নিজ ঘরে থেকে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ তেলিয়ামুড়া থানাধীন মানিক বাজার এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন ওই গৃহবধূ।

ঘটনায় জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে গৃহবধূ চামিলি দেবর্বমা মানসিক ভারসাম্য রোগে ভুগছিলেন। তাঁকে প্রতিদিন চোখে চোখে রাখা হত যাতে কোনো অঘটন না ঘটে। আজ সকালে স্বামীকে দোকান থেকে পান আনতে পাঠিয়েছিলেন গৃহবধূ চামিলি দেববর্মা। পান আনতে যাওয়ার আগে অন্য একজন মহিলাকে সৌমেন তার স্ত্রীকে দেখার জন্য দিয়ে গিয়েছিল। কিন্তু চামিলি ওই মহিলাকে বাচ্চাকে খাওয়ানোর নাম করে অন্য ঘরে পাঠিয়ে দিয়েছিলেন। তাররই আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওই গৃহবধূ। স্বামী পান নিয়ে ঘরে আসা মাত্রই দেখতে পান ভয়ঙ্কর দৃশ্য। সঙ্গে সঙ্গেই তিনি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছেন। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করে। ময়নাতদন্তের পর পরিবারের হাতে মৃতদেহটি তুলে দেওয়া হবে বলে জানা যায়।

Releated Posts

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top