News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রানীবাজার থানার পাশে প্রশাসনের অনুমতি ছাড়াই পুকুর ভরাটের অভিযোগ , এলাকাবাসীর ক্ষোভ
Image

রানীবাজার থানার পাশে প্রশাসনের অনুমতি ছাড়াই পুকুর ভরাটের অভিযোগ , এলাকাবাসীর ক্ষোভ

আগরতলা, ১৩ মার্চ : রানীবাজার থানার পাশে অবস্থিত সাত গণ্ডার পুকুর প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও ভরাটের কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, পুকুর ভরাটের ফলে পরিবেশ দূষণ হতে পারে এবং এটি অবৈধভাবে করা হচ্ছে।

স্থানীয়রা জানাচ্ছেন, তারা আগেই জেলা প্রশাসক (ডি এম), এসডিএম এবং নগর পঞ্চায়েতের কাছে অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পঞ্চায়েতের আধিকারিক বলেন, তারা এই বিষয়ে কোনও তথ্য পাননি। তবে আজ তহসিলদার ওই এলাকাটি পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, তিন ব্যক্তি মিলে এই পুকুর ভরাটের কাজ অবাধে চালিয়ে যাচ্ছেন, যদিও স্থানীয়দের পক্ষ থেকে এর বিরুদ্ধে বিশেষ আপত্তি জানানো হয়েছে। তাঁরা বলছেন, এই কার্যক্রম পরিবেশের জন্য হুমকি সৃষ্টি করতে পারে এবং এটি আইনবিরুদ্ধ। তাছাড়া শহরাঞ্চলের পুকুর ভরাটের ক্ষেত্রে প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। তাও এই প্রক্রিয়া কিভাবে হচ্ছে, এমন প্রশ্ন তুলেন এলাকার কিছু সচেতন নাগরিক। তাই এর বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top