News Flash

  • Home
  • দিনের খবর
  • ওয়েভস-এর প্রাক্কালে আন্তর্জাতিক স্তরে গণমাধ্যম ও বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের কাছে পৌঁছনোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার
Image

ওয়েভস-এর প্রাক্কালে আন্তর্জাতিক স্তরে গণমাধ্যম ও বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের কাছে পৌঁছনোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার

নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.): ওয়েভস-এর প্রাক্কালে আন্তর্জাতিক স্তরে গণমাধ্যম ও বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের কাছে পৌঁছনোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো।

তাদের তরফে জানানো হয়েছে, “গণমাধ্যম ও বিনোদন জগতের আন্তর্জাতিক সম্মেলন ওয়ার্ল্ড অডিও ভিস্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট (ওয়েভস্‌) – এর প্রাক্কালে কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের কাছে পৌঁছনোর উদ্যোগ নিয়েছে। ১৩ মার্চ সুষমা স্বরাজ ভবনে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে মুম্বাইয়ে মে মাসে অনুষ্ঠিত হতে চলা প্রথম ওয়েভস্‌ ঘোষণার বিষয়ে মতবিনিময় করা হবে। এই সম্মেলন ২ মে অনুষ্ঠিত হবে।

বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব, দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান ছাড়াও ১৩ মার্চের অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিশ উপস্থিত থাকবেন। ক্রমবর্ধমান গণমাধ্যম ও বিনোদন জগতের বিভিন্ন সম্ভাবনাকে খতিয়ে দেখতে ওয়েভস্‌ – এর আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট জগতের ব্যক্তিত্বরা ছাড়াও ১০০টিরও বেশি দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত থাকবেন।

আগামী ২ মে মুম্বাইয়ে ওয়েভস্‌ সম্মেলনে অডিও ভিস্যুয়াল এবং বিনোদন জগতের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। সংশ্লিষ্ট জগতের প্রসার যাতে স্বচ্ছভাবে হয়, তা নিশ্চিত করতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এখানে সীমান্তের অন্য প্রান্তে বিনোদন জগতের সহযোগিতার বিষয়টিও স্থান পাবে। সংশ্লিষ্ট ক্ষেত্রের বিভিন্ন সুযোগগুলিকে কিভাবে কাজে লাগানো যাবে, সম্মেলনে তা নিয়েও মতবিনিময় করা হবে।”

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top