News Flash

  • Home
  • বিদেশ
  • প্রাকৃতিক কারণেই জল কমছে পদ্মায়, কবুল করলেন বাংলাদেশের সফররত প্রতিনিধিরা
Image

প্রাকৃতিক কারণেই জল কমছে পদ্মায়, কবুল করলেন বাংলাদেশের সফররত প্রতিনিধিরা

মুর্শিদাবাদ, ৪ মার্চ (হি.স.): ফরাক্কার জল নিয়ে চড়া সুর নরম করলেন বাংলাদেশের সফররত প্রতিনিধিরা। তাঁরা কবুল করলেন, প্রাকৃতিক কারণেই জল কমছে পদ্মায়।

মঙ্গলবার ফরাক্কা বাঁধ পরিদর্শন করে বিষয়টি মেনে নিল বাংলাদেশের প্রতিনিধি দল। বিভিন্ন সময় গঙ্গা-পদ্মা জলবণ্টন চুক্তি নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশ অভিযোগ করে এসেছে যে, তারা শুখা মরসুমে ফরাক্কা বাঁধ থেকে পর্যাপ্ত জল পায় না। যদিও ভারতের তরফে বার বার দাবি করা হয়েছে যে, জলপ্রবাহের স্বাভাবিক ওঠানামার কারণেই জলের পরিমাণ কমবেশি হয়ে থাকে। মঙ্গলবার ভারতের সেই দাবিকেই কার্যত মান্যতা দিলেন ইন্দো-বাংলাদেশ জয়েন্ট রিভার কমিশনের বাংলাদেশের প্রতিনিধিদলের প্রধান মহম্মদ আবুল হোসেন।

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের প্রতিনিধিদলের এই সফর ছিল তাৎপর্যপূর্ণ। সোমবার শতাব্দী এক্সপ্রেসে ফরাক্কার উদ্দেশে রওনা দেন প্রতিনিধি দলের সদস্যেরা। সন্ধ্যায় তাঁরা নিউ ফরাক্কা স্টেশনে পৌঁছোলে প্রতিনিধি দলটিকে স্বাগত জানান ফরাক্কা বাঁধের জেনারেল ম্যানেজার আরডি দেশপাণ্ডে। মঙ্গলবার সকালে ব্যারাজ পরিদর্শন করেন প্রতিবেশী দেশের নদী বিশেষজ্ঞেরা। গঙ্গা থেকে পদ্মায় প্রবাহিত জলের পরিমাণ এবং অবস্থা খতিয়ে দেখেন তাঁরা। গঙ্গা থেকে জল কী প্রক্রিয়ায় পদ্মায় প্রবাহিত হচ্ছে, তা-ও সরেজমিনে পর্যবেক্ষণ করে দলটি।

Releated Posts

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ায় ১৫ আইনজীবীর গ্রেফতার, ‘স্বেচ্ছাচারী’ পদক্ষেপ বলে নিন্দা মানবাধিকার সংগঠনের

প্যারিস, ১৭ আগস্ট (আইএএনএস): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যক্তিগত প্রার্থনা ও স্মরণসভায় অংশ নেওয়ার পর চট্টগ্রাম…

ByByNews Desk Aug 17, 2026

নেপালি কংগ্রেসে আরও গভীর গোষ্ঠীদ্বন্দ্ব, প্রাক্তন প্রধানমন্ত্রী দেউবার নেতৃত্বে সম্মেলনের সিদ্ধান্ত

কাঠমান্ডু, ১৬ আগস্ট (আইএএনএস): নেপালি কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্ব আরও তীব্র হয়ে উঠেছে। দলের বিদ্রোহী গোষ্ঠীর জাতীয় সমাবেশে প্রাক্তন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 16, 2026

‘ভারত-ইজরায়েল বন্ধুত্বের উজ্জ্বল প্রতীক’, তেরঙ্গায় সেজে উঠল জেরুজালেমের চোর্ডস ব্রিজ

জেরুজালেম, ১৬ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে জেরুজালেমের ঐতিহাসিক ‘ফ্রেন্ডশিপ ব্রিজ’, যা ‘চোর্ডস ব্রিজ’ নামেও পরিচিত,…

ByByNews Desk Aug 16, 2026

বাংলাদেশকে ফের পাকিস্তানে পরিণত করার মহাপরিকল্পনা চলছে, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৫ আগস্ট (আইএএনএস): জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন,…

ByBySandeep Biswas Aug 15, 2026
Scroll to Top