News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির মহিলাদের উদ্যোগে পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত
Image

ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির মহিলাদের উদ্যোগে পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ:
আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির মহিলাদের উদ্যোগে রবিবার আগরতলা প্যারাডাইস চৌমুহনিতে এক পথসভা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এই পথসভা থেকে নারী সংক্রান্ত অপরাধের নিন্দা জানানো হয়।

আগামী ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই দিবসটি প্রতিবছরই গোটা বিশ্বে নানা অনুষ্ঠানের সহিত পালন করা হয়। আর এই আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির মহিলা সাব কমিটির আহ্বানে আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে এক সভা ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে নারীদের অধিকার স্থাপন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি নানা সংস্কৃতি অনুষ্ঠান পরিবেশন করা হয়। উপস্থিত ছিলেন টিইসিসি- র সাধারণ সম্পাদক মহুয়া রায় সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতা ৭৭ বছরে নারীরা শোষিত ও লাঞ্চিত হচ্ছেন। বিভিন্ন আইন প্রণয়ন করার পরেও নির্ভয়া ও বিলকিস বানুর মতো জঘন্য অপরাধ সংগঠিত হচ্ছে।

Releated Posts

১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top