News Flash

  • Home
  • দেশ
  • চামোলিতে তুষারধস, এনডিআরএফ ও আইটিবিপি-র ডিজির সঙ্গে কথা অমিত শাহের
Image

চামোলিতে তুষারধস, এনডিআরএফ ও আইটিবিপি-র ডিজির সঙ্গে কথা অমিত শাহের

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): উত্তরাখণ্ডের চামোলিতে ভয়াবহ তুষারধসের প্রেক্ষিতে এনডিআরএফ ও আইটিবিপি-র ডিজির সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন তিনি। তুষারধসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও।

শুক্রবার সকালে ভয়াবহ তুষারধসের ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডের চামোলি জেলায়। এদিন সকাল ৭.১৫ মিনিট নাগাদ চামোলি জেলায় একটি বিশাল তুষারধসের কারণে রাস্তা নির্মাণে নিয়োজিত ৪৭ জন শ্রমিক চাপা পড়ে যান। তাঁদের মধ্যে ১৬ জনকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। বর্ডার রোড অর্গানাইজেশন ক্যাম্পের নির্মাণ শ্রমিকরা বদ্রীনাথের মানা গ্রামের সীমান্ত এলাকায় কাজে নিয়োজিত ছিল।

তুষারধসের পরই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। দুপুর ১১.৫০ মিনিটের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়, তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে।

Releated Posts

মুজফ্ফরনগরে নাবালিকা দলিত কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, চিকিৎসক-সহ গ্রেফতার ২

মুজফ্ফরনগর, ২৩ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে ১৭ বছরের এক দলিত নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য…

ByByNews Desk Aug 23, 2026

সমতা ও ভ্রাতৃত্ব আমাদের জীবনের অঙ্গ হওয়া উচিত: চার্চের অনুষ্ঠানে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী শিবকুমার

বেঙ্গালুরু, ২৩ আগস্ট (আইএএনএস): ধর্মীয় আচরণ ও উপাসনার পদ্ধতিতে পার্থক্য থাকলেও বিশ্বাস ও ভক্তির মূল মূল্যবোধ একই—এই বার্তা…

ByByNews Desk Aug 23, 2026

লিসবনে পৌঁছল আইএনএস সুদর্শনী, বন্ধুত্ব ও সহযোগিতার বার্তা নিয়ে এগিয়ে চলেছে ভারতীয় নৌবাহিনী

লিসবন, ২৩ আগস্ট (আইএএনএস): ভারতীয় নৌবাহিনীর পালতোলা প্রশিক্ষণ জাহাজ আইএনএস সুদর্শনী পর্তুগালের লিসবনে পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রক রবিবার জানিয়েছে,…

ByByNews Desk Aug 23, 2026

পুরনো স্কুলের জরাজীর্ণ ভবনের ভিডিও ছড়ানো নিয়ে এসপিকে নিশানা যোগীর, মিড-ডে মিলের রাঁধুনিদের জন্য একাধিক ঘোষণা

লখনউ, ২৩ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার সমাজবাদী পার্টির (এসপি) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করেন,…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top