News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারত এবং ইইউ-র মধ্যে দুই দশকেরও বেশি কৌশলগত অংশীদারিত্ব গঠনমূলক : প্রধানমন্ত্রী
Image

ভারত এবং ইইউ-র মধ্যে দুই দশকেরও বেশি কৌশলগত অংশীদারিত্ব গঠনমূলক : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে দুই দশকেরও বেশি কৌশলগত অংশীদারিত্ব গঠনমূলক ও প্রাকৃতিক। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দিল্লির হায়দরাবাদ হাউসে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন-এর সঙ্গে দ্বিপাক্ষিক ও প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলন করেন প্রধানমন্ত্রী মোদী। যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ইউরোপীয় কমিশনের নতুন মেয়াদের প্রথম দিকের সফর এটি। ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দুই দশকেরও বেশি কৌশলগত অংশীদারিত্ব গঠনমূলক ও প্রাকৃতিক। আমরা বিভিন্ন বিষয়ে আন্তরিক ও অর্থপূর্ণ আলোচনা করেছি।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “ইভি ব্যাটারি, সামুদ্রিক প্লাস্টিক এবং সবুজ হাইড্রোজেনে যৌথ গবেষণা করা হবে। আমরা সুস্থায়ী নগর উন্নয়নের জন্য আমাদের যৌথ পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাব। সংযোগের ক্ষেত্রে, ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোরকে আরও এগিয়ে নেওয়ার জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে।”

Releated Posts

‘বন্দে মাতরম’ হিন্দু দেবদেবীর উপাসনা নয়, ভারতমাতার বন্দনা: বাবা রামদেব

হরিদ্বার, ২৩ আগস্ট (আইএএনএস): ‘বন্দে মাতরম’-এর পূর্ণাঙ্গ সংস্করণ গাওয়া নিয়ে বিতর্কের মধ্যেই রবিবার যোগগুরু বাবা রামদেব দাবি করলেন,…

ByByNews Desk Aug 23, 2026

বিহারে নদীর জল বাড়ায় রাঘোপুরে ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন তেজস্বী যাদবের

পাটনা, ২৩ আগস্ট (আইএএনএস): গঙ্গার জলস্তর বাড়তে থাকায় বিহারের রাঘোপুর বিধানসভা কেন্দ্রের ভাঙনপ্রবণ এলাকা ও বন্যাকবলিত কিছু অঞ্চল…

ByByNews Desk Aug 23, 2026

পাঞ্জাবে অস্ত্র পাচার চক্রের পর্দাফাঁস, উদ্ধার ১০টি অত্যাধুনিক পিস্তল

চণ্ডীগড়, ২৩ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে একটি বেআইনি অস্ত্র পাচার চক্রের পর্দাফাঁস করেছে কাউন্টার ইন্টেলিজেন্স (সিআই) অমৃতসর। এই ঘটনায়…

ByByNews Desk Aug 23, 2026

পশ্চিমবঙ্গে আরও বিনিয়োগের আশ্বাস দিয়েছেন রাজনাথ সিং: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ২৩ আগস্ট (আইএএনএস): আগামী দিনে পশ্চিমবঙ্গে আরও বিনিয়োগ করা হবে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁকে আশ্বাস দিয়েছেন…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top