News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রয়াগরাজ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে মহুয়া মাজি, ভর্তি হাসপাতালে
Image

প্রয়াগরাজ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে মহুয়া মাজি, ভর্তি হাসপাতালে

লাতেহার, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার রাজ্যসভার সাংসদ মহুয়া মাজি। ঝাড়খণ্ডের লাতেহারের কাছে মহুয়ার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। মহুয়াকে রাঁচির অর্কিড মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

বুধবার সকালে মহুয়া মাজির ছেলে সোমবিত মাজি বলেছেন “আমরা প্রয়াগরাজের মহাকুম্ভ থেকে ফিরছিলাম, সেই সময় দুর্ঘটনা ঘটে। আমার মা (মহুয়া মাজি) এবং স্ত্রী পিছনের আসনে ছিলেন। আমি গাড়ি চালাচ্ছিলাম ভোররাত তখন ৩.৪৫ মিনিট হবে, আমি ঘুমিয়ে পড়েছিলাম এবং গাড়িটি কোথাও ধাক্কা মারে। গাড়ির ভিতরে ধোঁয়া ছিল এবং আমরা বাইরে আসার চেষ্টা করি। আমি আমার মাকে গাড়ি থেকে বের করে আনি, তাঁর কব্জি ভেঙে গেছে এবং তাঁর হাত থেকে রক্তক্ষরণ হয়েছে। তিনি আমাদের বলেছেন, তাঁর বুকে এবং হাতে প্রচুর ব্যথা লেগেছে। আমরা তাকে লাতেহারের একটি হাসপাতালে ভর্তি করি। এরপরে, আমরা তাঁকে রাঁচিতে নিয়ে যাই। চিকিৎসকরা বলছেন, তাঁর বাম হাত ভেঙে গেছে এবং তার পাঁজর হালকাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর হাতে অস্ত্রোপচার করতে হবে।”

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top