News Flash

  • Home
  • দিনের খবর
  • সকলের জন্য সুস্বাস্থ্য ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর মূল স্তম্ভ : প্রধানমন্ত্রী
Image

সকলের জন্য সুস্বাস্থ্য ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর মূল স্তম্ভ : প্রধানমন্ত্রী

ছত্তরপুর, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): “সকলের জন্য সুস্বাস্থ্য ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর মূল স্তম্ভ”, জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী রবিবার মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলার বাঘেশ্বর ধাম চিকিৎসা ও বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করে বলেছেন, আমাদের মন্দিরগুলি পুজোর কেন্দ্রগুলির পাশাপাশি বিজ্ঞান ও সামাজিক চেতনার কেন্দ্রও হয়েছে। প্রধানমন্ত্রী মোদী বলেন, আমাদের ঋষিরা আমাদের আয়ুর্বেদ এবং যোগের বিজ্ঞান দিয়েছেন, যা এখন সারা বিশ্বে চর্চা করা হচ্ছে।

অত্যাধুনিক মেশিন এবং বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সজ্জিত ক্যান্সার হাসপাতাল সুবিধাবঞ্চিত ক্যান্সার রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেবে। মধ্যপ্রদেশ, বিহার এবং অসমে তিন দিনের সফরের অংশ হিসাবে, প্রধানমন্ত্রী এদিন মধ্যপ্রদেশে পৌঁছেছেন, যেখানে তিনি ভোপালে দু’দিনের গ্লোবাল ইনভেস্টর সামিট ২০২৫-এর উদ্বোধন করবেন।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top