News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়ায় সাউন্ড বক্স নিয়ে বিবাদ, বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই
Image

সোনামুড়ায় সাউন্ড বক্স নিয়ে বিবাদ, বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই

সোনামুড়া, ২৩ ফেব্রুয়ারি : সাউন্ড বক্স এর আওয়াজ নিয়ে বিবাদের জেরে বড় ভাইয়ের হাতে খুন হলো ছোট ভাই। ঘটনাটি ঘটেছে সোনামুড়া মহকুমার তৈবান্দাল ধনমুড়া এলাকায়।

পুলিশ সূত্রে খবর, বড় ভাই বিজয় দেববর্মা বাড়িতে সাউন্ড বক্সে জোরে গান বাজাচ্ছিল। ছোট ভাই অমিতাভ বচ্চন আওয়াজ কমাতে বললে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়া এক পর্যায়ে মারাত্মক আকার ধারণ করে এবং বিজয় তার ছোট ভাই অমিতাভকে দা দিয়ে কোপাতে শুরু করে। ঘটনাস্থলেই অমিতাভের মৃত্যু হয়।

এই ঘটনায় মৃতের স্ত্রীও আহত হয়েছেন। তিনি বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত বড় ভাই বিজয় দেববর্মা ঘটনার পর থেকে পলাতক। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

১৮ ভিলেজ কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তিপ্রা মথার, ৫ ভিসির ২৫ আসনে ২৮ সেপ্টেম্বর ভোট

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রায় এক দশক পর সুপ্রিম কোর্টের নির্দেশে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) এলাকায় ভিলেজ কমিটি…

ByByNews Desk Sep 12, 2026

আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ সোনামুড়ায় গ্রেফতার দুই যুবক

সোনামুড়া, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরা পুলিশের সঙ্গে বিএসএফের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার…

ByByNews Desk Sep 12, 2026

বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। শনিবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top