News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ডিমা হাসাওয়ের প্লাবিত কয়লা খাদান থেকে উদ্ধার সর্বশেষ পাঁচ শ্রমিকের পচাগলা মৃতদেহ, বন্ধ অভিযান
Image

ডিমা হাসাওয়ের প্লাবিত কয়লা খাদান থেকে উদ্ধার সর্বশেষ পাঁচ শ্রমিকের পচাগলা মৃতদেহ, বন্ধ অভিযান

গুয়াহাটি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : ৪৫ দিনের মাথায় ডিমা হাসাও জেলার অন্তৰ্গত উমরাংসোর তিন কিলো এলাকার কালামাটিতে প্লাবিত ‘১৯ নম্বর আসাম কয়লা কোয়ারি’ (কয়লা খাদান) থেকে সর্বশেষ পাঁচ শ্রমিকের মৃতদেহ আজ (বুধবার) উদ্ধার করা হয়েছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী এ খবর নিশ্চিত করে বলেছেন, ‘খাদান থেকে সম্পূর্ণ জল নিষ্কাষণের পর আজ উদ্ধারকারী দলগুলি অবশিষ্ট পাঁচটি দেহ উদ্ধার করেছে। তাঁদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। এর সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে উদ্ধার অভিযান।’

এদিকে এনডিআরএফ সূত্রে জানা গেছে, পরবর্তী আইনি পদক্ষেপের জন্য উদ্ধারকৃত পাঁচ শ্রমিকের মরদেহ উমরাংসো থানা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি থেকে আজ (১৯ ফেব্রুয়ারি) পর্যন্ত সংশ্লিষ্ট কয়লা খাদানে এনডিআরএফ-এর ইনস্পেক্টর আরকে সিঙের নেতৃত্বে উদ্ধার অভিযান তত্ত্বাবধান করেছেন এসি মনোজকুমার রাণা। সামগ্রিকভাবে অভিযান মনিটরিং করেছেন এনডিআরএফ-এর প্রথম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এইচপিএস কাণ্ডারি সমেত সিএমও (ওজি) ড. মফি আপ করিম এবং এসি (ওয়ার্কস) মহম্মদ আরিফ জিয়া।

উল্লেখ্য, আজ প্রথমে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। আরও চারজন খাদানে আবদ্ধ ছিলেন। পরবর্তীতে চার মৃতদেহ উদ্ধারের পর সব নয় (৯) শ্রমিকের দেহ উদ্ধার করা হয়েছে বলে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এর আগে গত ৮ জানুয়ারি এক এবং ১১ জানুয়ারি তিনটি মৃতদেহ উদ্ধার করেছিল উদ্ধারকারী দল।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ৬ জানুয়ারি সকাল প্রায় ৯.০০টা নাগাদ ডিমা হাসাও জেলার অন্তৰ্গত অসম-মেঘালয় আন্তঃরাজ্য সীমান্তবর্তী উমরাংসো থানা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে প্রত্যন্ত ৩ কিলো এলাকায় অবস্থিত কালামাটি বস্তিতে প্রায় ৩০০ ফুট গভীর ‘১৯ নম্বর আসাম কয়লা কোয়ারি’-তে আচমকা বাইরে থেকে হড়কা বানের জল হু হু করে দ্রুতগতিতে ঢুকে পড়লে নয়জন শ্ৰমিক আবদ্ধ হয়ে পড়েছিলেন। তাঁদের উদ্ধার করতে ভারতীয় পদাতিক সেনা, বায়ুসেনা, নৌবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, আসাম রাইফেলস, ওএনজিসি সহ বিভিন্ন উদ্ধারকারী সংস্থাকে নামানো হয়েছিল।

কিন্তু ১১ তারিখ পর্যন্ত চার শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হলেও পাঁচ শ্রমিককে উদ্ধার করতে সক্ষম হয়নি নিয়োজিত অভিযানকারী সংস্থাগুলি। ফলে গত ১৮ জানুয়ারি ভারতীয় সেনা, নৌবাহিনী সহ বিভিন্ন উদ্ধারকারী সংস্থা তাঁদের অভিযান বন্ধ করে ফিরে গিয়েছিল। পরবর্তীতে নামানো হয় এনডিআরএফ-এর প্রথম ব্যাটালিয়নকে। তাঁদের প্রচেষ্টায় আজ সব শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে।

এদিকে কয়লা খাদানে নয় শ্রমিকের মৃত্যু হয়েছে ধরে তাঁদের নিকট-আত্মীয়ের হাতে ১০ লক্ষ টাকা করে এককালীন আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে মরিগাঁওয়ে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শৰ্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ক্যাবিনেট সিদ্ধান্ত অনুযায়ী গত ১৮ জানুয়ারি উমরাংসোতে রাজ্য সরকারের পক্ষ থেকে মৃত নয় শ্রমিকের নিকট-আত্মীয়দের হাতে ১০ লক্ষ টাকা করে একাকালীন আর্থিক সাহায্য প্রদান করেছিলেন রাজ্যের খনি ও খনিজ সম্পদ দফতরের মন্ত্রী কৌশিক রাই।

Releated Posts

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

নাগাল্যান্ডে অভিযান, গ্রেফতার উলফা-আই-এর ৩ জঙ্গি

কোহিমা, ২৫ এপ্রিল(আইএএনএস): নাগাল্যান্ডের মন জেলায় জঙ্গিবিরোধী অভিযানে নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (ইন্ডিপেনডেন্ট) (উলফা-আই)-এর তিন…

ByByNews Desk Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top