News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুখ্যমন্ত্রীর কাছে প্রাণ ভিক্ষা চাইছেন দুষ্কৃতিদের হাতে আক্রান্ত মা-ছেলে
Image

মুখ্যমন্ত্রীর কাছে প্রাণ ভিক্ষা চাইছেন দুষ্কৃতিদের হাতে আক্রান্ত মা-ছেলে

আগরতলা, ১৯ ফেব্রুয়ারী: রাতের আঁধারে অরুন্ধতিনগর থানার সংলগ্ন দেবব্রত দাসের বাড়িতে হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা। বাড়িতে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছে বাড়ির মালিক। এমনকি, মারধর থেকে রেহাই মেলেনি বাড়ির প্রবীণারও। তাই আক্রান্ত পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রীর কাছে প্রাণ ভিক্ষা চাইছেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, রাস্তা নির্মাণের জন্য জোরপূর্বক বাড়ির জায়গা আদায়ের চেষ্টা করছে বিজেপি পরিচালিত দুষ্কৃতকারীরা, এমনটাই অভিযোগ উঠেছে। অরুন্ধতিনগর থানার সংলগ্ন দেবব্রত দাসের বাড়ির পাশে একটি রাস্তা নির্মাণ করা হবে। ওই রাস্তা নির্মাণের জোরপূর্বক জায়গা ছেড়ে দিতে এলাকার কতিপয় লোকজন ও বিজেপির নেতা দেবব্রত বাবুকে হুমকি-ধুমকি দিচ্ছে বলে অভিযোগ। দেবব্রত বাবু বলেছেন রাস্তার জন্য জায়গা দেবে। কিন্তু এলাকার লোক এবং বিজেপি নেতারা জায়গায় পরিমাণ বেশি চাইছেন। তাতে, দেবব্রত বাবু অনীহা প্রকাশ করেছেন। তাই গতকাল রাত্রে প্রায় ৩০ জন দুষ্কৃতকারীরা তার বাড়িতে গিয়ে হামলা চালিয়েছেন এবং তাকে মারধর করে বলে অভিযোগ। পরবর্তী সময়ে পরিবারের সদস্যরা থানাতে মামলা দায়ের করতে চাইলে তাদেরকে ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ। তাই সুষ্ঠু বিচারের দাবিতে অসহায় পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রীর কাছে কর জুড়ে আবেদন জানিয়েছেন।

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top