News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত সাধারন মানুষের স্বার্থে কোনো বাজেট পেশ হয়নি: মানিক সরকার
Image

স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত সাধারন মানুষের স্বার্থে কোনো বাজেট পেশ হয়নি: মানিক সরকার

আগরতলা, ১৪ ফেব্রুয়ারি: স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যতগুলো বাজেট পেশ করা হয়েছে তার মধ্যে একটিও বাজেট দরিদ্র, শ্রমিক, কৃষক, নারী পুরুষ অর্থাৎ সমাজের সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় হয়নি। যারাই রাষ্ট্রক্ষমতায় বসেছেন তারাই পুঁজিপতিদের স্বার্থে বাজেট পেশ করেছেন। বামপন্থী দলসমূহের ডাকে কর্পোরেট স্বার্থবাদী, জনবিরোধী কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে শুক্রবার রাজধানীর শকুন্তলা রোড এলাকায় আয়োজিত গণঅবস্থান এই কথা বলেন পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন বিকেলে সিপিআইএম, সিপিআই, আরএসপি, এফবি, সিপিআইএমএল যৌথ উদ্যোগে গণ অবস্থান অনুষ্ঠিত হয়।

প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন, বামপন্থী পাঁচটি সংগঠনের উদ্যোগ কেন্দ্রীয় বাজেটের বিকল্প দাবি পার্লামেন্টে পেশ করা হয়েছে। কিন্তু সরকার তাতে কর্ণপাত করছে না। তাই বলে আন্দোলন রুখে দিলে চলবে না। এই আন্দোলন অব্যাহত রাখতে হবে বলে জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি এদিন, শিক্ষা, স্বাস্থ্য সহ রেগার কাজ, বেকার সমস্যা নিয়ে কথা বলেছেন। বর্তমান সময়ে এই সমস্যা গুলি নিয়ে গণ আন্দোলন অব্যাহত রাখতে হবে বলে দাবি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পার্লামেন্টের ভেতরে বিরোধী দল ও বাইরে জনগণকে সরকারের উপরে চাপ সৃষ্টি করতে হবে না হলে সরকার সাধারণ মানুষের উপরে করের বোঝা চাপিয়ে দেবে।

এদিন গণ বন্টন ব্যবস্থা নিয়েও সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, গণবন্টন ব্যবস্থাকে দিন দিন ভেঙে ফেলছে এই সরকার। গণ বন্টন ব্যবস্থাকে শক্তিশালী করার দাবি পূরণ করার জন্য সরকারকে উদ্যোগ গ্রহন করার আহবান করেছেন তিনি। এছাড়াও পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি এবং অতিরিক্ত কর জোড়ার বিষয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন। এরফলে পরিবহন বিভাগ এমনকি যাত্রীভাড়াও দিনদিন বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করেন তিনি।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top