News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাশকতামূলক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই রাবার বাগান
Image

নাশকতামূলক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই রাবার বাগান

বিশ্রামগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি : নাশকতামূলক আগুনে পুড়ে ছাই হলো এক কৃষকের ১০ কানি জমির রাবার বাগান। বড়জলা এলাকায় রাতের আঁধারে দুষ্কৃতিকারীদের লাগানো আগুনে পুড়ে ছাই হলো এক কৃষকের ১০ কানি রাবার বাগান, এমনই অভিযোগ মিলেছে।

বর্তমানে চলছে শুখা মরসুম আর শুখা মরশুমে রাবার গাছের সমস্ত পাতা ঝরে যায়। প্রতি বছরই এই শুখা মরসুম আসলে কৃষকদের রাবার বাগান জ্বালানোর তান্ডব লীলায় মেতে উঠে দুষ্কৃতিকারীরা। ঠিক একইভাবে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বড়জলা এলাকার কৃষক অজিত লাল বিশ্বাসের রাবার বাগানে বুধবার রাতে দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে দেয়। পরে ঘটনাটি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় বাগানের মালিক অজিত লাল বিশ্বাসকে এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের।

খবর পেয়ে রাবার বাগানে দ্রুত ছুটে আসেন মালিক অজিত লাল বিশ্বাস। তবে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আসার আগেই স্থানীয় এলাকাবাসীরা আগুন আয়ত্তে আনে। তবে ততক্ষণে অজিত লাল বিশ্বাসের ১০ কানি রাবার বাগান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত রাবার চাষী জানিয়েছেন এই অগ্নিকাণ্ডে ক্ষতি হয়েছে ১০ লক্ষ টাকা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে তদন্ত শুরু করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।

Releated Posts

দুই মেধাবী ছেলের স্বপ্নপূরণে সংগ্রামী মায়ের আকুতি, মুখ্যমন্ত্রীর সহায়তা চাইলেন চড়িলামের রত্না দাস সেনগুপ্ত

আগরতলা, ১ জুলাই: জীবনের প্রতিকূলতাকে হার মানিয়ে দুই ছেলেকে উচ্চশিক্ষিত করার স্বপ্ন নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন সিপাহিজলা জেলার…

ByByTaniya Chakraborty Jul 1, 2026

মোহরছড়া হাটে বাজার শেড নির্মাণ নিয়ে জটিলতা, বর্তমান স্থানেই উন্নয়নের দাবি

তেলিয়ামুড়া, ১ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ঐতিহ্যবাহী মোহরছড়া সাপ্তাহিক হাটে দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার সমাধানে আধুনিক বাজার শেড নির্মাণের উদ্যোগকে…

ByByTaniya Chakraborty Jul 1, 2026

শান্তিরবাজারে চুরি যাওয়া বাইক ২৪ ঘণ্টারও কম সময়ে উদ্ধার, তদন্তে পুলিশ

শান্তিরবাজার, ১ জুলাই: চুরি হওয়ার অল্প সময়ের মধ্যেই একটি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছে শান্তিরবাজার থানার পুলিশ। ঘটনার…

ByByTaniya Chakraborty Jul 1, 2026

নন্দননগরের নাবালিকা নির্যাতনকাণ্ডে পূর্ব মহিলা থানায় ডেপুটেশন, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নারী সমিতির

আগরতলা, ১ জুলাই: নন্দননগরের এক নাবালিকাকে তিন দিন ধরে আটকে রেখে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে বুধবার সারা ভারত…

ByByReshmi Debnath Jul 1, 2026
Scroll to Top