News Flash

Image

গবাদি পশু চুরি করতে গিয়ে আটক চোর

আগরতলা, ১৩ ফেব্রুয়ারি : গরু চুরি করতে গিয়ে আটক হল এক চোর। পালিয়ে গেলো আরোও তিন সহকারী। চোরের যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ মানুষ। প্রতিনিয়ত বাড়িঘরে এখন যেভাবে চুরির ঘটনা সংগঠিত হচ্ছে। তাতে আতঙ্কিত প্রত্যেক এলাকার জনগণ। মানুষ এখন স্বাধীনভাবে তার বাড়িঘরে কোন কিছুই বাইরে রাখতে পারছেন না। নেশার টাকার জোগাড় করতেই এই সমস্ত চুরির ঘটনা সংঘটিত করে যাচ্ছেন নেশায় আসক্ত যুবকরা।

গতকাল গভীর রাতে ঘনিয়ামাড়া এলাকার তাজুল ইসলামের বাড়িতে তিনটি গরু চুরি করতে যায় চোরের দল। গরু ঘরের দরজা ভেঙে গরু নিয়ে পালিয়ে যাওয়ার পথে আচমকায় বাড়ির মালিক টের পেয়ে ঘর থেকে বেরিয়ে আসতেই তিন চোর ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও এক চোরকে ধরে ফেলে মালিক তাজুল ইসলাম। চোর বাড়ির মালিক তাজুল ইসলামের হাতের মধ্যে অনেক জোরে কামড় দিয়ে তার হাত রক্তাক্ত করে ফেলে। তথাপিও বাড়ির মালিক তাজুল ইসলাম চোরকে আটক করে। চিৎকার শুনে পাড়া প্রতিবেশী দ্রুত ছুটে আসে। চোরকে গাছদের সাথে বেঁধে উত্তম মাধ্যম দেয় এলাকাবাসী।

আটক চোরের নাম ইকবাল হোসেন, বাবার নাম মুতি মিয়া। তার বাড়ি মধুপুর থানাধীন কামথানা তালতলা এলাকায়। প্রতিনিয়ত চোর ইকবাল হোসেন ব্রাউন সুগার ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে থাকে। একাধিকবার চোরকে নেশামুক্তি কেন্দ্রে দেওয়ার পরও সেখান থেকে সে পালিয়ে আসে। এই নেশার টাকার জোগাড় করতে বিভিন্নভাবে চুরির কান্ড সংগঠিত করছে বিভিন্ন এলাকায়। এ সমস্ত চোরের যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ মানুষ।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top