News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে, জানালেন পর্ষদ সচিব
Image

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে, জানালেন পর্ষদ সচিব

আগরতলা, ১৩ ফেব্রুয়ারি : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (টিবিএসই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৫ এর প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। আজ পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশ করেছেন টিবিএসই সচিব দুলাল দে।

প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৪ ফেব্রুয়ারি, ইংরেজি পরীক্ষা দিয়ে। মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৫ ফেব্রুয়ারি, ইংরেজি পরীক্ষা দিয়ে।

টিবিএসই সচিব দুলাল দে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এই বছর মাধ্যমিক পরীক্ষার জন্য ১৪৫টি ভ্যানু ও ৬৮টি সেন্টার এবং উচ্চ মাধ্যমিকের জন্য ৯৫টি ভ্যানু ও ৬০টি সেন্টার তৈরি করা হয়েছে।

তিনি আরও জানান, কিছু শিক্ষার্থীর আবেদনপত্র জমা দেওয়া বাকি আছে। যারা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারেনি, তাদের জন্য এখন আবেদনপত্র জমা নেওয়া হবে।

পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে পর্ষদ অফিসে কাজ চলছে। পরীক্ষার্থীরা যাতে শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পারে সেই চেষ্টা করছে পর্ষদ কর্তৃপক্ষ।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top