News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই জেলা হাসপাতালে ডায়ালাইসিস বিভাগে জরুরি ইঞ্জেকশন সংকট
Image

খোয়াই জেলা হাসপাতালে ডায়ালাইসিস বিভাগে জরুরি ইঞ্জেকশন সংকট

খোয়াই, ১০ ফেব্রুয়ারি : হাসপাতালের ডায়ালাইসিস বিভাগে জরুরি ইঞ্জেকশনের এরিথ্রোপোয়েটিন অভাব থাকায় উদ্বেগ স্থানীয়দের। তবে সরকারের পক্ষ থেকে দ্রুত সমস্যা সমাধান করা হবে বলে আশ্বাস দিলেন মেডিকেল সুপার।

প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরে খোয়াই জেলা হাসপাতালের ডায়ালাইসিস বিভাগে এরিথ্রোপোয়েটিন ইঞ্জেকশনের অভাব দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। এই ইনজেকশন লোহিত রক্তকণিকা উৎপাদন করে। কিন্তু এই ইনজেকশন না থাকায় আপাতত আয়রনের ওষুধ দিয়ে রোগীদের প্রয়োজন মেটানো হচ্ছে।

হাসপাতালের মেডিকেল সুপার ডাঃ মৃদুল দাসের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান, দীর্ঘদিন ধরে এই ওষুধটি পুনরায় মজুত করার জন্য সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু এখনও কোনো উত্তর পাওয়া যায়নি। তবে সরকারের পক্ষ থেকে দ্রুত সমস্যা সমাধান করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top