News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বক্সনগর সৎসঙ্গ কেন্দ্রে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম জন্ম উৎসব অনুষ্ঠান ঘিরে ভক্তদের মধ্যে উল্লাস
Image

বক্সনগর সৎসঙ্গ কেন্দ্রে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম জন্ম উৎসব অনুষ্ঠান ঘিরে ভক্তদের মধ্যে উল্লাস

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৯ ফেব্রুয়ারি:
বক্সনগর কলসিমুড়াস্থিত, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব অনুষ্ঠান পালিত হয় শুভ ১৩৭ তম জন্ম উৎসব হিসেবে। ৯ই ফেব্রুয়ারি রবিবার ঊষা লগ্ন থেকে ঠাকুরের প্রার্থনা দিয়ে মাঙ্গলিক অনুষ্ঠান শুরু হয়। সারাদিন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয় আজকের এই মহৎ উৎসব।

শনিবার সন্ধ্যায় মঙ্গলদীপ সহ মহিলাদের দ্বারা শোভাযাত্রা অনুষ্ঠান, ঊষা কীর্তন সহ প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। ৫ টা ৫৪ মিনিটে প্রাতকালীন বিনীত প্রার্থনা। সকাল আটটা থেকে উৎসবের শুভ উদ্বোধন, ঠাকুরের বাণী ও সৎগ্রতাটি পাঠভক্তিমূলক সংগীত সহ রবিবার গোটা দিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এদিন এই অনুষ্ঠানকে ঘিরে কলসিমুড়া এলাকার সকল ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এছাড়াও রবিবার মহা প্রসাদ বিতরণ করা হয়।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top