News Flash

Image

নাশকতার আগুনে পুড়ল রাবার বাগান

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ ফেব্রুয়ারি:
নাশকতার আগুনে পুড়ল রাবার বাগান। শনিবার রাত আনুমানিক ১০ টা ৩০ নাগাদ ধর্মনগর মহকুমার ৫৭ যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের পশ্চিম রাধাপুর গ্রাম পঞ্চায়েত এর ৭ নং ওয়ার্ডের বাসিন্দা অজিৎ দেবনাথের বাড়ির পাশে সাড়ে তিন কানির উপর জায়গায় বিশাল রাবার বাগানে আগুন লাগার বিষয়টি প্রত্যক্ষ করেন এলাকাবাসীরা। অজিৎ দেবনাথ হলেন ৫৫ বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথের ভাই। শাসক দলের বিধায়কের ভাইয়ের রাবার বাগানে কেরাসিন ঢেলে আগুন লাগিয়েছে দুষ্কৃতীরা, এমনই অভিযোগ রয়েছে।

শনিবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ অজিৎ দেবনাথের পাশের বাড়ির এক ব্যক্তি দেখতে পান অজিৎ দেবনাথের রাবার বাগানে আগুন জ্বলছে। উনি আগুন দেখে চিৎকার শুরু করেন, আশপাশের লোকসহ অজিৎ দেবনাথ বাগানের ছুটে আসেন এবং দেখতে পান আগুন জ্বলছে উনার রাবার বাগানে। সঙ্গে সঙ্গে অজিৎ দেবনাথ এবং স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর দেওয়া হয় ধর্মনগর দমকল অফিসে।

খবর পেয়ে ধর্মনগর দমকল অফিসের কর্মীরা ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। এদিকে রাবার বাগানের মালিক অজিৎ দেবনাথ অভিযোগ করে বলেন উনার পুরো বাগানে কেরোসিন ঢেলে রেখেছে। পুরো রাবার বাগান জুড়ে কেরোসিনের গন্ধ। ঘটনার খবর পেয়ে স্থানীয় মন্ডল সভাপতি কিরণ দেবনাথ এবং ৫৭যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ ঘটনাস্থলে ছুটে আসেন। অজিৎ বাবু অভিযোগ করে বলেন ২০১৮ বিধানসভা নির্বাচনের পরও উনার বাগানে আগুন দেওয়া হয়েছিল । ঘটনাটি নাশকতামূলক বলেই দাবি করেন অজিত দেবনাথ।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top