News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভবিষ্যত প্রজন্মের জন্য জলের কোনো সমস্যা যাতে না থাকে, সেই ব্যবস্থা নেওয়া হবে : রতন লাল নাথ
Image

ভবিষ্যত প্রজন্মের জন্য জলের কোনো সমস্যা যাতে না থাকে, সেই ব্যবস্থা নেওয়া হবে : রতন লাল নাথ

আগরতলা, ৯ ফেব্রুয়ারি : আজ কৃষি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত স্টেট লেভেল নোডাল এজেন্সির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পৌরহিত্য করেন রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, রাজ্যের অধিকাংশ নদী উত্তরদিকে বাহিত হয়। সেক্ষেত্রে ভবিষ্যত প্রজন্মের জন্যও নদীর জল ধরে রাখার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে।

স্টেট লেভেল নোডাল এজেন্সির মাধ্যমে রাজ্যের জনসংরক্ষণ সহ পুকুর খনন ও গাছের চারা রোপণের মত বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হবে বলে জানান কৃষি মন্ত্রী।

তিনি আরো বলেন, রাজ্যে একটা সময় ২৫০’র বেশি ঝর্ণা ছিল। তার মধ্যে হাতেগোনা কিছু ঝর্ণা চালু আছে। এখন বাকিগুলোর উৎস খুঁজে সেগুলো পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top