News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দিল্লিতে বিধানসভার প্রথম অধিবেশনেই পেশ হবে ক্যাগ রিপোর্ট : প্রধানমন্ত্রী
Image

দিল্লিতে বিধানসভার প্রথম অধিবেশনেই পেশ হবে ক্যাগ রিপোর্ট : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি বিধানসভার প্রথম অধিবেশনেই ক্যাগ (সিএজি) রিপোর্ট পেশ করবে বিজেপি সরকার। দিল্লি জয়ের পর বিজয়ী বক্তৃতায় এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, দিল্লিকে দুর্নীতিমুক্ত করা এবং উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়ার গ্যারান্টিও দেন তিনি।

দিল্লি বিধানসভায় জেতার পর শনিবার সন্ধ্যায় দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয় থেকে ভাষণ দেন প্রধানমন্ত্রী। দুর্নীতিমুক্ত দিল্লি গড়ার ডাক দিয়ে মোদী জাানান, বিধানসভার প্রথম অধিবেশনেই ক্যাগ রিপোর্ট পেশ করবে তাঁর দল।

দিল্লি বিধানসভায় বিজেপির জয়ের পর শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ বিজেপির প্রধান কার্যালয়ে বিজয়ী ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ করেন ৭টা ৩৫ মিনিট নাগাদ। এদিন তিনি তাঁর বক্তব্যে নিশানা করেন কংগ্রেসকে।

বলেন, কংগ্রেস একটি পরজীবী দল। যে বিশ্বাস করবে, হাত ধরবে সেই হারবে। তিনি বলেন, কংগ্রেস দিল্লিতে হারের ডবল হ্যাট্রিক করেছে। তারা পরপর ৬ বার একটাও আসন পায়নি। অথচ এই দলটা দেশের সবথেকে পুরোনো দল।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top