News Flash

Image

মদমত্ত পুত্রের দ্বারা গুরুতর আহত পিতা

কমলপুর, ৬ ফেব্রুয়ারি : মদমত্ত অবস্থায় গুনধর পুত্র পিতাকে মদের বোতল দিয়ে মাথায় পর পর আঘাত করে। বর্তমানে পিতা ধলাই জেলার কুলাই হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

বুধবার রাত নয়টা নাগাদ কমলপুর থানার দুরাই শিববাড়ী পঞ্চায়েতের কাইমাছড়া গ্রামের সিং ভূমিজ পাড়ায় মদমত্ত অবস্থায় গুনধর পুত্র পিতাকে মদের বোতল দিয়ে মাথায় পর পর আঘাত করে। জানা যায়, দুরাই শিববাড়ী পঞ্চায়েতের কাইমাছড়া গ্রামের সিং ভূমিজ পাড়ার বাসিন্দা গোবিন্দ সিং ভূমিজের ৮/৯ কানি রাবার বাগান রয়েছে। এই রাবার বাগান লিখে দেওয়ার জন্য ছেলে রবি সিং ভূমিজ প্রায় সময় পিতার উপর চাপ দিতে থাকে। এনিয়ে পিতা গোবিন্দ সিং ভূমিজ ও ছেলে রবি সিং ভূমিজের মধ্যে ঝগড়া লেগে থাকতো।

বুধবার রাত ৯ টা নাগাদ রবি সিং ভূমিজ মদমত্ত অবস্থায় একটি মদ ভর্তি কাঁচের বোতল নিয়ে ঘরে এসে পিতা গোবিন্দ সিং ভূমিজের সাথে জমি নিয়ে ঝগড়া শুরু করে। একটা সময় পিতার উপর চড়াও হয়ে মদের বোতল দিয়ে মাথায় পর পর আঘাত করে। পিতা গোবিন্দ সিং ভূমিজ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। এলাকার লোকজন কমলপুর ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় গোবিন্দ সিং ভূমিজকে প্রথমে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। উনার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উনাকে জেলার কুলাই হাসপাতালে রেফার করে দেন। বর্তমানে কুলাই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পিতা।

Releated Posts

উদয়পুরে যানজট নিরসনে এনএইচ-৮ বাইপাস নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য রুট পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুর, ১ আগস্ট: উদয়পুর শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top