News Flash

  • Home
  • Budget 2025
  • বাজেটে পর্যটনে জোর অর্থমন্ত্রীর
Image

বাজেটে পর্যটনে জোর অর্থমন্ত্রীর

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): শনিবার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন পর্যটন ক্ষেত্রে বিশেষ জোর দিয়েছেন তিনি। তার মধ্যে রয়েছে: ৫০টি পর্যটন ক্ষেত্রে পার্টনারশিপ মডেলে উন্নয়ন, হোম স্টে-র জন্য দেওয়া হবে মুদ্রা লোন, পর্যটকদের ভাল অভিজ্ঞতার উপর ভিত্তি করে রাজ্যগুলিকে ইনসেনটিভ, কিছু কিছু পর্যটন ক্ষেত্রে হবে ভিসা-ফ্রি, বুদ্ধদেবের সঙ্গে সম্পর্কিত জায়গাগুলির ক্ষেত্রে পর্যটনে গুরুত্ব, মেডিক্যাল ট্যুরিজম প্রোমোট করা হবে বলেও জানান অর্থমন্ত্রী।

উল্লেখ্য, চিরাচরিত বই-খাতা নয়, ২০২৫-এও ট্যাবে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শনিবার সকালে কেন্দ্রীয় বাজেট পেশ করার আগে মন্ত্রকের বাইরে ‘বইখাতা’-র পরিবর্তে ট্যাব হাতে দেখা যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলাকে। মন্ত্রক থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে যান নির্মলা। অর্থমন্ত্রীকে নিজে হাতে দই-চিনি খাইয়ে দেন রাষ্ট্রপতি মুর্মু। এরপর বেলা এগারোটা নাগাদ বাজেট পেশ করেন নির্মলা।

Releated Posts

‘জোরালো কণ্ঠস্বর নয়, ঐকমত্যই নেতৃত্বের পরিচয়’, ব্রিকস সম্মেলন নিয়ে রাজনাথ

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক মঞ্চে ভারতের নেতৃত্বের ছাপ আরও স্পষ্ট করেছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top