News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সংগীত শিল্পীর বাড়িতে গভীর রাতে দুস্কৃতিকারীদের অতর্কিত হামলা
Image

সংগীত শিল্পীর বাড়িতে গভীর রাতে দুস্কৃতিকারীদের অতর্কিত হামলা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩১ জানুয়ারি:
খোদ শহর এলাকায় প্রখ্যাত চিকিৎসক তথা খ্যাতনামা সংগীত শিল্পীর বাড়িতে গভীর রাতে দুস্কৃতিকারীদের অতর্কিত হামলার ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তাও আবার শহরের যে এলাকায় সবচেয়ে বেশি ভিভিআইপি-দের বসবাস রয়েছে সেই এলাকায় এমন ঘটনা ঘটায় গোটা শহর জুড়ে তীব্র আতংক বিরাজ করছে।
কৈলাসহর পুর পরিসদের দূর্গাপুর এলাকায়  পুর পরিসদের ১৪ নং ওয়ার্ডের দূর্গাপুর এলাকায় শহরের বিশিষ্ট চিকিৎসক তথা সংগীত শিল্পী ডক্টর অয়ন রায়ের বাসভবন রয়েছে। বাসভবনে ডক্টর অয়ন রায়ের সাথে উনার স্ত্রী এবং ১২ বছরের এক কন্যা থাকেন। প্রতিদিনের মতো গতকাল ৩০ জানুয়ারি বৃহস্পতিবার উনারা রাতের খাবার শেষ করে রাত্র সাড়ে ১০টা নাগাদ তিনজন ঘুমিয়ে পড়েছিলেন। এতটুকু অব্দি সবই ঠিকঠাক ছিলো। কিন্তু গভীর রাতে কে বা কাহারা হঠাৎ করে বেশ কয়েকটি মদের বোতল দিয়ে ডক্টর অয়ন রায়ের বাড়িতে ঢিল ছুঁড়তে থাকে। ঢিলের শব্দ শুনতেই অয়ন রায় ঘুম থেকে উঠে দরজা খোলে ঘর থেকে বের হয়ে চিৎকার দিতে শুরু করতেই দুস্কৃতিকারীরা পালিয়ে যায়। চিকিৎসকের বাড়িতে রাতের অন্ধকারে ঢিল ছুঁরার ঘটনা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে চাউর হতেই শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সহ সাংস্কৃতিক প্রেমীরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানান। ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। কেন এই হামলা, সেই বিষয়ে কিছুই ধারণা করতে পারছেন না ড. অয়ন রায়।

Releated Posts

ট্রান্সফরমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গবাদিপশুর মৃত্যু, দপ্তরের গাফিলতির অভিযোগে ক্ষোভ এলাকাবাসীর

উদয়পুর, ২৩ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের গাফিলতি ও অসাবধানতার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন গঙ্গাছড়া কালীবাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দারা।…

ByByReshmi Debnath Aug 23, 2026

ষষ্ঠ তফসিল দিবসে আগরতলায় আইপিএফটি -র র‍্যালি, ফের উঠল ‘তিপরাল্যান্ড’-এর দাবি

আগরতলা, ২৩ আগস্ট: ষষ্ঠ তফসিল দিবস উপলক্ষে রবিবার আগরতলায় র‍্যালি ও জনসমাবেশের আয়োজন করল আইপিএফটি এবং তাদের সহযোগী…

ByByReshmi Debnath Aug 23, 2026

কৈলাসহর পুর এলাকায় নিম্নমানের ড্রেন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন ক্ষুব্ধ এলাকাবাসী

কৈলাসহর, ২৩ আগস্ট: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে কৈলাসহর পুর পরিষদ এলাকায় চলমান ড্রেন নির্মাণের…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রশাসনের আশ্বাসের পরও ড্রেন নির্মাণ হয়নি, বৃষ্টির জলে জলমগ্ন বাড়িঘর,  চম্পকনগরে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২৩ আগস্ট: জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ চললেও রাস্তার পাশে ড্রেন নির্মাণ না হওয়ায় বৃষ্টির ফলে রাস্তার জল…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top