News Flash

  • Home
  • দেশ
  • রাজ্য ও সিবিআইয়ের সঞ্জয়ের ফাঁসির আবেদন নিয়ে শুনানী সোমবার
Image

রাজ্য ও সিবিআইয়ের সঞ্জয়ের ফাঁসির আবেদন নিয়ে শুনানী সোমবার

কলকাতা, ২৪ জানুয়ারি (হি.স.): নিম্ন আদালতে একাধিকবার সঞ্জয়ের ফাঁসির দাবি জানিয়েছিল সিবিআই। কিন্তু বিচারক জানিয়েছেন, এই ঘটনা বিরলতম নয়। সেই কারণে দোষীকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে শুক্রবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করল সিবিআই। শুক্রবার হাই কোর্ট এই সংক্রান্ত শুনানির দিনক্ষণ জানিয়ে দিয়েছে। উচ্চ আদালতের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ আগামী সোমবার এই মামলাটি শুনবে।

প্রায় দু’মাসের বেশি সময় ধরে আর জি কর-কাণ্ডের বিচারপ্রক্রিয়া চলেছে শিয়ালদহ আদালতে। সিবিআই এই মামলার চার্জশিটে একমাত্র অভিযুক্ত হিসাবে সঞ্জয়কে চিহ্নিত করেছিল। আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে এবং আমৃত্যু কারাবাসের নির্দেশ দেয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। তারা সঞ্জয়ের ফাঁসির নির্দেশের আবেদন জানিয়েছে। একই দাবিতে আদালতে গেল সিবিআইও।

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top