News Flash

  • Home
  • প্রধান খবর
  • হাথরসে দুই নাবালিকা বোনকে “খুন” করে হামলা জেঠিমা ও শয্যাশায়ী জেঠুর উপর

হাথরসে দুই নাবালিকা বোনকে “খুন” করে হামলা জেঠিমা ও শয্যাশায়ী জেঠুর উপর

হাথরস, ২৩ জানুয়ারি (হি.স.): দুই নাবালিকা বোনের গলা কেটে “খুন” করল খুড়তুতো দাদা! তারপর হামলা চালাল জেঠিমা ও শয্যাশায়ী জেঠুর উপরও৷ অভিযোগ এমনই। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হাথরসের সদর কোতয়ালি এলাকার আশীর্বাদ ধাম কলোনির একটি বাড়িতে৷ বৃহস্পতিবার এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে৷

জানা গিয়েছে, অভিযুক্তের নাম বিকাশ৷ সে তার জেঠুর দুই মেয়ে সৃষ্টি (১৪) ও বিধি (৬)-কে গলা কেটে খুন করে৷ তার হামলার মুখে পড়ে গুরুতর আহত হন জেঠু-জেঠিমাও। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ছোটেলাল গৌতম আদতে ফতেপুর জেলার বাসিন্দা ৷ মিতাইয়ের জওহর স্মারক ইন্টার কলেজের লেকচারার ছিলেন গৌতম ৷ স্ত্রী বীরাঙ্গনা ওরফে গৌরী ও দুই মেয়ে সৃষ্টি-বিধিকে নিয়ে আশীর্বাদ ধাম কলোনিতে বসবাস করতেন ৷ তবে পক্ষাঘাতে গত এক বছর ধরে তিনি শয্যাশায়ী৷

এই “খুনের” পিছনে পারিবারিক বিবাদ রয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান৷ তবে “খুনের” নেপথ্যে সঠিক কোন উদ্দেশ্য রয়েছে তা খুঁজে পেতে তদন্ত শুরু করেছে পুলিশ৷

Releated Posts

প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা জোরদার নিয়ে ভারত-জাপান আলোচনা

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা প্রযুক্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার, যৌথ মহড়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার…

ByByNews Desk Sep 22, 2026

ভারত ও ওপেকের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও জোরদারে ঐকমত্য

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলির সংগঠন ওপেক জ্বালানি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার…

ByByNews Desk Sep 22, 2026

পরিবেশ ও জলবায়ু সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ভারত-নরওয়ের

অসলো, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবেশ ও জলবায়ু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ভারত ও নরওয়ে।…

ByByNews Desk Sep 22, 2026

অভিন্ন লক্ষ্যসম্পন্ন দেশগুলিকে হুমকির মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান জয়শঙ্করের

রাষ্ট্রসংঘ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক ক্ষেত্রে অভিন্ন লক্ষ্য রয়েছে এমন দেশগুলিকে ‘চোক পয়েন্ট’, আধিপত্য ও সরবরাহে বিঘ্ন সৃষ্টির…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top