News Flash

  • Home
  • দেশ
  • এবার বিধাননগর এবং বাগুইআটিতে বাড়ি হেলে হইচই
Image

এবার বিধাননগর এবং বাগুইআটিতে বাড়ি হেলে হইচই

উত্তর ২৪ পরগনা, ২৩ জানুয়ারি (হি.স.): বাঘাযতীন, ট্যাংরার বাড়ি হেলে হইচইয়ের পর এবার বিধাননগর এবং বাগুইআটি। বৃহস্পতিবার নতুন করে আরও দুটি এলাকায় তিনটি বহুতল হেলে পড়ার ঘটনা সামনে এসেছে। ইতিমধ্যে পুরসভাতে দায়ের হয়েছে অভিযোগও।

গোটা ঘটনায় শহরজুড়ে নতুন করে বহুতল আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতির জন্য পুরসভা এবং ঠিকাদারদের যোগসাজসকেই দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা।

সূত্রের খবর, এদিন সকালে বিধাননগরের ২৩ নম্বর ওয়ার্ডের নারায়ণপুরে একটি বহুতল হেলে পড়ে। তার কিছু পরেই বাগুইআটির জগৎপুরের নেতাজিপল্লীতে আরও একাধিক বহুতল হেলে পড়ার ঘটনা সামনে আসে।

গোটা ঘটনায় শোরগোল তৈরি হয় এলাকার বাসিন্দাদের মধ্যে।

বাগুইআটির স্থানীয়দের অভিযোগ, পুকুর বুজিয়ে জোর করে পাশাপাশি দুটি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছিল। একইভাবে বিধাননগরের ২৩ নম্বর ওয়ার্ডেও একটি বহুতল হেলে পড়ে। ভুক্তভোগীদের কেউ সারা জীবনের সঞ্চয় জমিয়ে, কেউ বা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছিলেন। তাঁদের প্রশ্ন, “আমাদের তো পথে বসতে হবে! এবার আমরা কোথায় যাব?”

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top