News Flash

  • Home
  • প্রধান খবর
  • নবি মুম্বইয়ে ইসকন মন্দিরের উদ্বোধন, পুজোও দিলেন প্রধানমন্ত্রী
Image

নবি মুম্বইয়ে ইসকন মন্দিরের উদ্বোধন, পুজোও দিলেন প্রধানমন্ত্রী

নবি মুম্বই, ১৫ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার নবি মুম্বইয়ের খারঘরে ইসকন মন্দির উদ্বোধন করেছেন। পাশাপাশি মন্দিরে পূজার্চনা ও প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং বিজেপি সাংসদ হেমা মালিনী।

উদ্বোধনের পর বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “ইসকনের প্রচেষ্টায় জ্ঞান ও ভক্তির এই মহান ভূমিতে শ্রী শ্রী রাধা মদনমোহনজি মন্দির উদ্বোধন করা হচ্ছে। আমি ভাগ্যবান যে আমি এই ঐশ্বরিক উদ্বোধনে ভূমিকা রাখার আশীর্বাদ পাচ্ছি।” প্রধানমন্ত্রীর কথায়, “ঔপনিবেশিকতার সময়, শ্রীল প্রভুপাদ ‘বেদ, বেদান্ত এবং গীতা’-কে গুরুত্ব দিয়েছিলেন। তিনি বেদান্তকে মানুষের চেতনার সঙ্গে যুক্ত করেছিলেন।”

Releated Posts

কুনো জাতীয় উদ্যানে ‘চিতা মিত্র’দের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

ভোপাল, ২২ জুন : মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান সফর শেষে ‘চিতা মিত্র’ এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মতবিনিময়…

ByByNews Desk Jun 22, 2026

৪.৩৮ লক্ষ কোটি টাকার বাজেট পেশ পশ্চিমবঙ্গে, জোর কর্মসংস্থান, কল্যাণ ও পরিকাঠামো উন্নয়নে

কলকাতা, ২২ জুন : পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর প্রথম বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট সোমবার বিধানসভায় পেশ করলেন…

ByByNews Desk Jun 22, 2026

মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে উন্নয়ন সহযোগিতা ও নিরাপত্তা নিয়ে আলোচনা জয়শঙ্করের

উলানবাটোর, ২২ জুন : ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সোমবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে সে দেশের বিদেশমন্ত্রী বাতসেতসেগ বাতমুনখের সঙ্গে…

ByByNews Desk Jun 22, 2026

মাদকবিরোধী অভিযানে চেন্নাই পুলিশের সাফল্য, এক সপ্তাহে গ্রেফতার ৭৭; উদ্ধার বিপুল মাদক ও যানবাহন

চেন্নাই, ২২ জুন (আইএএনএস): মাদক পাচার ও নিষিদ্ধ নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে ৭৭ জনকে…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top