News Flash

Image

বন্যা অতীত, ঘুরে দাঁড়ালো ঘিলাতলির কৃষি

কল্যাণপুর, ৭ জানুয়ারি: সাম্প্রতিক অতীতের ভয়াবহ বন্যা জনিত পরিস্থিতি কল্যাণপুরের অন্যতম কৃষি প্রধান এলাকা ঘিলাতলির কৃষিকে দুমড়ে মুচড়ে দিয়েছিল। অধিকাংশ কৃষকরা বন্যা পরবর্তী পরিস্থিতিতে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলেন।

স্বাভাবিকভাবেই উৎকণ্ঠা দেখা দিয়েছিল ঘিলাতলীর কৃষি, যা গোটা রাজ্যের মধ্যে বিশেষ স্থান অধিকার করে আছে, আবার ঘুরে দাঁড়াতে পারবে তো? যদি ঘুরে দাঁড়ায়, কতটা সময় লাগতে পারে বা লাগবে? একদিকে ইত্যাদি বিভিন্ন প্রশ্ন ক্রমান্বয়ে চলছিল, আরেক দিকে সংশ্লিষ্ট এলাকার কৃষকরা প্রাণপণে নিজেদের প্রচেষ্টা জারি রাখ ছিলেন, সাথে তো কৃষি দপ্তর ছিলই। চার মাসের ব্যবধান, আজ ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খোয়াই নদীর অববাহিকার এক নম্বর ওয়ার্ডের শচীন্দ্র শীল চর এবং সন্নিহিত এলাকাতে কৃষি সম্পর্কে খোঁজ নিতে গিয়ে দেখা গেছে, গোটা এলাকার কৃষি আবারও পুরনো আমেজে। যেদিকেই চোখ যায় শুধু সবজির সমারোহ। বেগুন, শিম, ফুলকপি, বাঁধাকপি সহ বিভিন্ন প্রকারের সবজির ব্যাপক উপস্থিতি জানান দিচ্ছে, কৃষকদের অক্লান্ত পরিশ্রম আর কৃষি দপ্তর সহ সরকারের সহযোগিতা আবারো ঘিলাতলির কৃষিকে প্রাণবন্ত করে তুলেছে। তবে সংশ্লিষ্ট প্রতিবেদকের সাথে কথা বলার সময় দিলীপ দাস, বিশ্বজিৎ শীল, সুভাষ পাল, সনজিৎ দাস, উত্তম দাস প্রমূখ কৃষকরা দাবি করেছেন, এটা ঠিক এবার ভালো ফসল হয়েছে, সবজি বাজারে বিক্রি করে মোটামুটি ভালো দাম পাওয়া গেছে, তবে বিগত বন্যা যেভাবে ক্ষতি করেছে সেই ক্ষতিটা কাটিয়ে উঠতে আরো সময় লাগবে, এমনটাই দাবি কৃষকদের।

গোটা প্রতিবেদনের সারমর্ম হচ্ছে, প্রাকৃতিক প্রতিকূলতাকে কাটিয়ে আবার কিভাবে কৃষিকে ভিত্তি করে সমাজের মূল স্রোতে সঠিকভাবে নিজেদের অবস্থান জানান দিতে হয়, তার দৃষ্টান্ত রীতিমতো স্থাপন করে দিয়েছে কল্যানপুরের ঘিলাতলির কৃষকরা।

Releated Posts

অবহেলায় বেহাল ঝুলন্ত স্টিল ফুটব্রিজ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা, আতঙ্কে পথচারীরা

আগরতলা, ৮ আগস্ট: অবহেলা ও দীর্ঘদিনের সংস্কারের অভাবে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে মেলাঘর থেকে তেলকাজলা যাওয়ার ঝুলন্ত স্টিল…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

ত্রিপুরায় চালু হচ্ছে আরও ৬টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়, কেন্দ্রের সহযোগিতায় জোরদার হবে উপজাতি শিক্ষাব্যবস্থা

আগরতলা, ৮ আগস্ট: ত্রিপুরায় আরও ছয়টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় চালুর উদ্যোগে কেন্দ্রীয় সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আরও এক জন্মগত হৃদরোগীনির সফল ইন্টারভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে রাজ্যের চিকিৎসা ইতিহাসে…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম সরকারিভাবে আধুনিক ভিএটিএস পদ্ধতিতে খাদ্যনালির জটিল অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top