News Flash

  • Home
  • দেশ
  • প্রয়াত প্রাক্তন বিধায়ক জীবন মুখোপাধ্যায়, শোকাহত শিক্ষা ও রাজনীতির জগৎ 
Image

প্রয়াত প্রাক্তন বিধায়ক জীবন মুখোপাধ্যায়, শোকাহত শিক্ষা ও রাজনীতির জগৎ 

কলকাতা, ৭ জানুয়ারি (হি.স.): প্রয়াত হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা প্রখ্যাত অধ্যাপক জীবন মুখোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণ বিধায়ক ছিলেন তিনি, দীর্ঘদিন শিক্ষকতাও করেছেন। জীবন মুখোপাধ্যায়ের প্রয়াণে রাজনীতির পাশাপাশি শিক্ষাজগতেও শোকের ছায়া নেমে এসেছে। কলকাতার বিদ্যাসাগর কলেজে ইতিহাসের অধ্যাপক ছিলেন জীবন মুখোপাধ্যায়। তাঁর লেখা ইতিহাস বই ছাত্র-ছাত্রীদের কাছে অত্যন্ত প্রিয় ছিল।

মঙ্গলবার সকাল ৮.৫৭ মিনিটে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। সোনারপুর দক্ষিণ বিধানসভায় তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে দু’বার বিধায়ক হয়েছিলেন জীবন মুখোপাধ্যায়। বার্ধক্যজনিত কারণে ২০২১ সালে আর ভোটে দাঁড়াননি তিনি। অধ্যাপনার পাশাপাশি একাধিক বই লিখেছেন। মূলত ইতিহাস–কেন্দ্রিক লেখা লিখতেন জীবনবাবু। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তাঁর হৃদযন্ত্রে সমস্যাও দেখা দিচ্ছিল। মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত হয়েছেন তিনি। জীবনবাবুর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী কাল, বুধবার শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন বিধায়ক তথা অধ্যাপকের।

Releated Posts

এক সপ্তাহ পর ভারতে গুগল প্লে স্টোরে ফিরল টেলিগ্রাম, বার্তা সম্পাদনা ফিচারে নিষেধাজ্ঞা বহাল

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): প্রায় এক সপ্তাহের অস্থায়ী নিষেধাজ্ঞার পর মঙ্গলবার ভারতে গুগল প্লে স্টোরে ফের উপলব্ধ হল…

ByByNews Desk Jun 23, 2026

ব্রিকস বৈঠকের ফাঁকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারত-ইরান আলোচনা

নয়াদিল্লি, ২২ জুন : ব্রিকসের ১৬তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) বৈঠকের ফাঁকে সোমবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত…

ByByNews Desk Jun 22, 2026

বেকারত্ব মোকাবিলায় ত্রিমুখী কর্মসংস্থান কৌশলের প্রতিফলন বাজেটে: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ২২ জুন : ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য পশ্চিমবঙ্গের বাজেট প্রস্তাবে বেকারত্ব সমস্যার সমাধানে রাজ্য সরকারের ঘোষিত ত্রিমুখী কর্মসংস্থান…

ByByNews Desk Jun 22, 2026

ড্রোন হুমকিতে জম্মু-কাশ্মীর ও উত্তর-পূর্বে গোয়েন্দা ব্যবস্থার বড়সড় পুনর্গঠনের পরিকল্পনা

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্বাঞ্চলের জন্য একীভূত গোয়েন্দা কাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে দেশের নিরাপত্তা সংস্থাগুলি।…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top