News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিখোঁজ স্ত্রীকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ অসহায় স্বামী
Image

নিখোঁজ স্ত্রীকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ অসহায় স্বামী

আগরতলা, ৩০ ডিসেম্বর: শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ এক গৃহবধূ। ওই ঘটনাকে ঘিরে বিলোনিয়া চাঞ্চল্য ছড়িয়েছে। পরর্বতী সময়ে পরিবারের সদস্যরা থানায় নিখোঁজ মামলা দায়ের করেছেন।

স্বামী তাপস দাস জানিয়েছেন, গত তিন বছর আগে তাপস দাসের সাথে প্রতিমা দত্ত দাসের সামাজিক মতে বিয়ে হয়েছিল। কিন্তু গত শুক্রবার কাজ থেকে বাড়ি ফিরে এসে দেখতে পান তিনি স্ত্রী বাড়িতে নেই। কাউকে কিছু না জানিয়ে বের হয়ে গিয়েছে। সাথে সাথে তার বাপের বাড়ি সহ আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজখবর দেওয়া হয়েছে। কিন্তু তার হদিশ পাওয়া যাচ্ছে না। গত শুক্রবার রাতেই বিলোনিয়া মহিলা থানায় নিখোঁজ মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু চারদিন অতিক্রান্ত হয়ে গেলেও তাকে খোঁজে বের করতে পারছে না পুলিশ। তিনি আরও জানিয়েছেন, তার ঘর থেকে নগদ ১৭ হাজার টাকা এবং ২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় স্ত্রী।

Releated Posts

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026

জুটমিল ইস্যুতে বিরোধীদের পাল্টা জবাব: বাম আমলের ভুল সিদ্ধান্তের বোঝা বইছে বর্তমান সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই জুটমিল ইস্যুতে বিরোধী দল, বিশেষ করে সিপিআই(এম)-এর অভিযোগের কড়া জবাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top