নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ ফের বড়সড় অগ্ণিকান্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল রাজ্যের প্রধান রেফার্যাল হাসপাতাল জিবি হাসপাতাল৷ রবিবার সকাল হাসপাতালের এনআইসিইউ রুমে আগুন লাগে৷ শিশুদের এই জরুরি বিভাগে কালোধুয়া দেখে রোগীর আত্মীয়স্বজনরা চিৎকার শুরু করেন৷ অনেকেই চিকিৎসাধীন শিশুদের নিয়ে রুম থেকে বেরিয়ে যান৷ খবর পেয়ে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন৷ দমকল কর্মীদের তৎপরতায় আগুন বিস্তার লাভ করতে পারেনি৷ জানা গেছে বৈদ্যুতিন শর্টসার্কিট থেকেই এই অগ্ণিকান্ডের সূত্রপাত৷ এই অগ্ণিকান্ডের ঘটাকে কেন্দ্র করে জিবি হাসপাতালের অন্যান্য বিভাগের রোগী ও রোগর আত্মীয় পরিজনদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ উল্লেখ্য, গত ৬ মাসে এনিয়ে ৫ বার জিবি হাসপাতালে অগ্ণিকান্ডের ঘটনা ঘটল৷ এর মধ্যে ৪ বারই অগ্ণিকান্ডের সূত্রপাত বৈদ্যুতিন শর্ট সার্কিট থেকে৷ এরপরও শীতঘুম ভাঙেনি করিৎকর্মী স্বাস্থ্য দপ্তরের৷
অল্পেতে রক্ষা জি বি হাসপাতাল
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















