News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কুমারঘাট কাঞ্চনবাড়ি প্রাইমারি মার্কেটের নবনির্মিত ভবন উদ্বোধনে কৃষিমন্ত্রী
Image

কুমারঘাট কাঞ্চনবাড়ি প্রাইমারি মার্কেটের নবনির্মিত ভবন উদ্বোধনে কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ ডিসেম্বর: রাজ্যে বর্তমানে ৫৫৪টি কৃষি বাজার রয়েছে। এই বাজারগুলোতেও শেড নির্মাণ, স্টল নির্মাণ, শৌচালয়, পানীয় জল, পয়:প্রণালী সহ যাবতীয় পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়ে গিয়েছে। আজ ঊনকোটি জেলার কুমারঘাট কৃষি মহকুমার অন্তর্গত ফটিকরায় বিধানসভা এলাকার কাঞ্চনবাড়ী এবং রাধানগরে আরআইডিএফ প্রকল্পে গ্রামীন বাজারের উদ্বোধনে একথা বলেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ।

এদিন তিনি বলেন, কৃষি বাজারগুলো আপামর কৃষক ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষিজ যন্ত্রপাতি কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য সুধাংশু দাস।

তাঁর কথায়, রাজ্যে বর্তমানে ৫৫৪টি কৃষি বাজার রয়েছে। এই বাজারগুলোতেও শেড নির্মাণ, স্টল নির্মাণ, শৌচালয় , পানীয় জল , পয় প্রণালী সহ যাবতীয় পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়ে গিয়েছে। এর ফলে কৃষকরা তাদের কৃষিজাত পন্য সামগ্রী সহজেই কেনাবেচায় অংশ নিতে পারবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top