News Flash

  • Home
  • দিনের খবর
  • দেশে এই মুহূর্তে মতাদর্শের লড়াই চলছে, লোকসভায় প্রতিক্রিয়া রাহুলের
Image

দেশে এই মুহূর্তে মতাদর্শের লড়াই চলছে, লোকসভায় প্রতিক্রিয়া রাহুলের

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): ভারতে এই মুহূর্তে মতাদর্শের লড়াই চলছে, শনিবার লোকসভায় এই মন্তব্য করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, “আমি নিজের প্রথম বক্তৃতায় বর্ণনা করেছি, আমি মহাভারতের বর্ণনা দিয়েছিলাম, কুরুক্ষেত্রের বর্ণনা দিয়েছিলাম। ভারতে এখন একটি সংগ্রাম চলছে। এই দিকে বিরোধী পক্ষ সংবিধানের এই ধারণার রক্ষক।”

রাহুল বলেছেন, “প্রতিটি রাজ্য থেকে আমাদের কাছে একজন আছেন, আপনারা যদি আমাদের তামিলনাড়ু সম্পর্কে জিজ্ঞাসা করেন – আমরা আপনাদের পেরিয়ার বলব, আপনি যদি আমাদের কর্ণাটক সম্পর্কে জিজ্ঞাসা করেন – আমরা বলব বাসাভাণ, যদি আপনি আমাদের মহারাষ্ট্র জিজ্ঞাসা করেন – আমরা বলব ফুলেজি, আম্বেদকর জি, আপনি যদি আমাদের জিজ্ঞাসা করেন গুজরাট- আমরা বলব মহাত্মা গান্ধী। আপনি দ্বিধাহীনভাবে এনাদের প্রশংসা করেন, কারণ আপনাকে করতেই হবে। আসলে সত্যিটা হল আপনিও চান যে ভারতকে আগে যেভাবে চালানো হত, সেভাবে চালানো হোক।”

রাহুল গান্ধী আরও বলেছেন, “আমি আপনাদের (শাসক পক্ষ) জিজ্ঞেস করতে চাই, আপনারা কি নিজেদের নেতার কথায় অটল? আপনারা কি নিজেদের নেতার কথা সমর্থন করেন? কারণ আপনি যখন সংসদে সংবিধান রক্ষার কথা বলেন, আপনি সাভারকারকে উপহাস করছেন, আপনারা সাভারকারকে অপমান করছেন।”

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top